,

সরাইলে আওয়ামীলীগের কাউন্সিল মুছা মৃধা সভাপতি, ছলিম সম্পাদক

awamilge logoসরাইল প্রতিনিধি : সরাইলে উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়ে ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিল সম্পন্ন হয়েছে। গত রোববার সন্ধ্যায় কালিকচ্ছ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কাউন্সিল চলাকালে উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আবদুল হালিম সভায় উপস্থিত হলে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। পুলিশের সতর্কতা ও স্থানীয় নেতৃবৃন্দের আন্তরিকার ফলে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দলীয় সূত্র জানায়, পূর্ব ঘোষনানুযায়ী কালিকচ্ছ ইউপি আওয়ামীলীগের নতুন কমিটি গঠনের জন্য কাউন্সিল আহবান করে উপজেলা আ’লীগ। রোববার সন্ধ্যায় প্রথম পর্বে হারুন লস্করের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা আ’লীগের আহবায়ক এডভোকেট নাজমুল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন প্রবীন আ’লীগ নেতা আবদুস সামাদ। এ ছাড়া বক্তব্য রাখেন- যুগ্ম আহবায়ক-১, উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ, যুগ্ম আহবায়ক এডভোকেট মুক্তিযোদ্ধা আবদুর রাশেদ, খায়রুল হুদা চৌধুরী বাদল, আহবায়ক কমিটির সদস্য এডভোকেট জয়নাল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শের আলম মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি এডভোকেট আশরাফ উদ্দিন মন্তু, ইউপি আ’লীগের বিদায়ী সম্পাদক মো. মজিবুর রহমান, আ’লীগ নেতা মো. আমির আলী প্রমূখ। রাত ৭টায় শুরু হয় ভোট গ্রহন। সভাপতি পদে ২জন ও সম্পাদক পদে ৪ জন প্রতিদ্বন্ধিতা করেন। ৯ ওয়ার্ডের মোট ১৮ জন কাউন্সিলর ভোট প্রদান করেন। সভাপতি পদে আবু মুছা মৃধা ১০ ভোট পেয়ে নির্বাচিত হন। আর সম্পাদক পদে ১২ ভোট পেয়ে নির্বাচিত হন মো. ছলিম মিয়া।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে