,

‘মাশরাফি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

1453109314স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জীবন উপন্যাসের মতোই ঘটনাবহুল ও রোমাঞ্চকর। মাশরাফির সেই ঘটনাবহুল জীবনের আখ্যান নিয়ে প্রকাশিত হয়েছে ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায় রচিত গ্রন্থ ‘মাশরাফি’।

আজ সোমবার খুলনার সিটি ইন হোটেলে সকাল ১১টায় জাতীয় দলের ক্রিকেটারদের উপস্থিতিতে বইয়ের মোড়ক উন্মোচন করেন জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাতুরুসিংহে এবং মাশরাফির বাবা-মা। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাশরাফির পরিবারের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে জাতীয় দলের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল। ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনসহ সাবেক ক্রিকেটাররা অংশ নেন এই অনুষ্ঠানে।

বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের সংগঠন ‘বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন’ (বিসিএসএ) তাদের প্রথম প্রকাশনা হিসেবে প্রকাশ করছে ‘মাশরাফি’ বইটি। প্রায় পাঁচশ পৃষ্ঠার এই বইটি পাওয়া যাবে যে কোনো বইয়ের দোকানে। এছাড়া অনলাইন শপিং মল আজকের ডিলে, চেইন শপিং মল স্বপ্ন-এর আউটলেটেও বইটি পাওয়া যাবে। বইমেলায় বইটি পাওয়া যাবে প্রকাশনা সংস্থা ঐতিহ্য-র স্টলে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা