,

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকট,দুর্ভোগ চরমে

news_img (1)সময় সকাল ৯ টা। ঘরের রান্নার কাজে চুলা ব্যবহার করতে গিয়ে হাজার চেষ্টার পরও চুলা ব্যবহার করতে পারেননি গৃহিণী আসমা বেগম। গ্যাসের সংযোগ আছে, চুলা আছে শুধু নেই গ্যাস। গ্যাসের এই হাহাকার শুধু আসমা বেগমের বাড়িতেই নয় পুনিয়াউট, দক্ষিণ মৌড়াইল নাগর বাড়ি ও দাতিয়ারা মহল্লায়।
খোঁজ নিয়ে জানা যায়, শহরের দাতিয়ারা, পুনিয়াউট ও দক্ষিণ মৌড়াইলের নাগর বাড়িতে রাত পোহাতেই চুলাতে গ্যাস থাকে না। সকাল ৭টা থেকে গ্যাস প্রায় বিকাল ৩টা এমনকি অনেক সময় সন্ধ্যার পরও গ্যাসের দেখা মিলে না। ফলে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে উক্ত এলাকার জনগণকে। গ্যাস না থাকার ফলে রান্না করতে না পারায় অনেককেই উপোস থাকতে হচ্ছে। আবার অনেকেই গ্যাসের আশা বাদ দিয়ে মাটির চুলাতে সেরে নিচ্ছেন তাদের নিত্য প্রয়োজনীয় কাজ। অথচ প্রতি মাসে কোম্পানির নির্ধারিত হারে গ্রাহকগণকে গ্যাস বিল পরিশোধ করতে হচ্ছে।গ্যাসের এই সংকটের কারণে তীব্র ক্ষোভ বিরাজ করছে উক্ত এলাকার জনগণের মাঝে। ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্যাস সারাদেশে সরবরাহ হলেও নিজ জেলায় থেকে গ্যাস না পাওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জরুরি বলে ভুক্তভোগী এলাকার জনগণ মনে করছেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা