,

মিরপুরে বয়লার বিস্ফোরণে দুজন দগ্ধ

photo-1453088683রাজধানীর মিরপুরে একটি ডাইং কারখানার বয়লার বিস্ফোরণে দুই যুবক গুরুতর দগ্ধ হয়েছেন। আজ সোমবার ভোর ৪টার দিকে মিরপুর সেকশন-৭-এর অ্যাকটিভ ডাইং ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।

দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দগ্ধ ব্যক্তিরা হলেন ভোলার বসির আহমেদের ছেলে স্বপন (১৮) ও নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আবুল খায়েরের ছেলে আরিফ (২৪)।

স্বপনের বাবা বসির আহমেদ এনটিভি অনলাইনকে জানান, ভোরে হঠাৎ প্রচণ্ড শব্দে বয়লার বিস্ফোরণ ঘটলে স্বপন ও আরিফ গুরুতর দগ্ধ হন। পরে তাঁদের ঢামেক হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়।

ঢামেকের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল এনটিভি অনলাইনকে জানান, দগ্ধ দুজনের অবস্থাই আশঙ্কাজনক। এর মধ্যে স্বপনের শরীরের ৯৫ শতাংশ ও আরিফের ৯০ শতাংশ অংশ পুড়ে গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে