,

বিয়ে করলেন মিমো

lamia-biye-650_0-310x165বিয়ে করলেন অভিনয়শিল্পী লামিয়া মিমো। আজ রোববার বিকেলে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। মিমোর বর সৈয়দ শাহরিয়ার মারুফ জন। একটি বহুজাতিক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা তিনি। এ ছাড়া শখের বশে গানও গান জন। এদিকে পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ে হয়েছে মিমোর।

বিয়ের পর  মিমো বলেন, ‘ইচ্ছে ছিল ভালোবাসা দিবসে বিয়ে করব কিন্তু দুই পরিবারের ইচ্ছাতেই দ্রুত বিয়ে করতে হলো। হঠাৎ করে সবকিছু ঘটেছে তাই কাউকেই জানানোর সময় পাইনি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’হঠাৎ করে বিয়ে করলেও বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে কাছের বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনকে দাওয়াত করবেন বলে জানান মিমো।

মিমোর বাগদান সম্পন্ন হয়েছিল গত বছরের ১৩ নভেম্বর। দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয়েছিল মিমোর বাগদান। বাগদানের পর  শুটিং নিয়েই ব্যস্ত সময় পার করেছিলেন মিমো। এমনকি গতকাল শনিবারও নাটকের শুটিং করেছিলেন মিমো। বিয়ের পরও নিয়মিত নাটকে অভিনয় করবেন বলে জানান তিনি।

এদিকে মিমোর সঙ্গে তাঁর বরের পরিচয় অনেক দিন থেকেই। তাঁরা পরস্পর ভালো বন্ধু ছিলেন। একপর্যায়ে তাঁরা দুজনই বুঝতে পারেন তাঁদের ভালোলাগার বিষয়গুলো খুব কাছাকাছি। তাই বন্ধুত্বের সম্পর্ক থেকে এগিয়ে দুজন আজীবন একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে