,

না.গঞ্জে ৫ খুন : গলা কেটে নয়, আঘাতেই মৃত্যু

নিউজ ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : নারায়ণগঞ্জে একই পরিবারে নিহত পাঁচজনকে গলা কেটে নয় বরং মাথায় আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আজ রোববার দুপুর আড়াইটায় নিহত পাঁচজনের লাশের ময়না তদন্ত শেষে ওই ঘটনার ময়না তদন্ত কমিটির প্রধান নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল সার্জন ডা.আসাদুজ্জামান এ তথ্য জানান।

ডা. আসাদুজ্জামান বলেন, নিহতদের কারোরই গলাকাটা হয়নি। তবে তাদের গলায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। এছাড়াও তাদের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে মাথায় আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষণে তাদের মৃত্যু হয়েছে। তাদের শরীরে হাতের ছাপ পাওয়া গেছে।

উল্লেখ্য, গতকাল শনিবার রাতে নারায়ণগঞ্জ শহরের ২নং বাবুরাইল খানকা মোড় এলাকার একটি বাসা থেকে একই পরিবারের পাঁচজনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন তাসলিমা বেগম (৪০), তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), ভাই মোরশেদুল (২৫) ও তাসলিমার জা লামিয়া (২৫)। এ ঘটনায় পরে নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও ডা.আসাদুজ্জামানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট ময়না তদন্ত কমিটি গঠন করা হয়।images

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা