রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও নয়াপল্টন কার্যালয়ে যাচ্ছে ‘আসল বিএনপি’!

2016_01_17_13_48_17_Vk4Pudprd6bXtv4rHXvX3ZWckdrxJf_originalনিউজ ডেস্ক : বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের ‘জাতীয়তাবাদী জনতার উচ্চ আদালত’ বসাতে যাচ্ছেন দলটির পুনর্গঠনের মুখপাত্র দাবিদার কামরুল হাসান নাসিম।

রোববার দুপুর ২টা থেকে ৩টার মধ্যে নাসিমের অনুসারীরা কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে ডান দিক দিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অভিমুখে রওনা হবেন। সেখানে গিয়ে তারা ‘জাতীয়তাবাদী জনতার উচ্চ আদালত’ বসাবেন।

কামরুল হাসান নাসিম রোববার দুপুর ১টার দিকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে, গত ২ জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘জাতীয়তাবাদী জনতার উচ্চ আদালত’ বসানোর লক্ষ্যে কামরুল হাসান নাসিমের অনুসারীরা সেখানে যান। তবে ‘নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দখল হয়ে যাবে’- এমন আশঙ্কায় ওইদিন সকাল থেকেই কার্যালয়ের সামনে পাহারা বসায় দলটির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। ফলে নাসিমের অনুসারীরা পল্টন থানার সামনে দিয়ে জাতীয় পতাকা হাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গেলে ছাত্রদলের নেতা-কর্মীদের তাড়া খেয়ে পিছু হটে যায়। তবে নাসিম নিজে ওই কর্মসূচিতে হাজির ছিলেন না। তিনি পল্টন থানার সামনে অবস্থান করছিলেন।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এখন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ কার্যালয়ের স্টাফরা অবস্থান করছেন। কার্যালয়ের সামনে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি।

প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জাতীয়তাবাদী জনতার নিম্ন আদালত’ বসান কামরুল হাসান নাসিম। সেখান থেকে বিএনপি পুনর্গঠনের জন্য দলটির গঠনতন্ত্র (সংবিধান) অনির্দিষ্টকালের জন্য স্থগিতের দাবি করেন তিনি।

একইসঙ্গে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘জাতীয়তাবাদী জনতার উচ্চ আদালত’ বসানোর ঘোষণা দেয়া হয়। তবে কবে এ আদালত বসানো হবে, তার সুনির্দিষ্ট কোনো তারিখ তখন জানানো হয়নি।

জানতে চাইলে কামরুল হাসান নাসিম বলেন, ‘বিএনপিতে অভ্যন্তরীণ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গত এক বছর ধরে কাজ করছি। বিএনপিতে যেকোনো মুহূর্তে দলীয় বিপ্লব ঘটানো হবে। তবে দিন-ক্ষণ ঠিক করে বিপ্লব হয় না। এরই অংশ হিসেবে আজ দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘জাতীয়তাবাদী জনতার উচ্চ আদালত’ বসানো হবে। সে লক্ষ্যে দলটির নেতা-কর্মীরা সেখানে যাবেন।’বাংলামেইল

এ জাতীয় আরও খবর

বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, বাড়ছে রোগী শনাক্ত

ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর পরিকল্পনা

আন্দোলন নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন কর্নেল অলি

প্রধানমন্ত্রীর তহবিল থেকে পিএইচডি গবেষকদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

এসএসসি প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত ও শাস্তির দাবি এনসিপির

অপপ্রচারে বিএনপিকে দুর্বল করা সম্ভব নয় : সড়ক প্রতিমন্ত্রী

টাকা ছাপানোর অভিযোগ নাকচ করলেন গভর্নর

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুদ্রা ছাপিয়ে মূল্যস্ফীতি বাড়ানো হবে না : অর্থমন্ত্রীর স্পষ্ট বার্তা

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ