,

বাংলাদেশের প্রথম উইকেটের পতন

2016_01_15_22_15_34_M7Gx9wFQe92NmezGb0aqX7ZbGs7dYK_original

স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে টস ভাগ্য সহায় ছিল না বাংলাদেশের পক্ষে। তবে খুলনায় দ্বিতীয় টি২০ ম্যাচে টসে জিতেছে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আর টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নড়াইল এক্সপ্রেস। শুরুতে আক্রমত্মক ব্যাটিং করেন তামিম ও সৌম্য। দলীয় ৪৬ রানে বিদায় নেন তামমি। বিদায়ের আগে ২৩ রানের একটি ছোট ইনিংস খেলে যান তামিম। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ ওভারে ১ উইকেটে ৫৯ রান।
ব্যাটিংয়ে আছেন সৌম্য ২৯ ও সাব্বির ৪ রানে।

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশে কোন পরিবর্তন নেই। প্রথম ম্যাচের একাদশই খেলছে এই ম্যাচে। তবে জিম্বাবুয়ে একাদশ তিনটি পরিবর্তন রয়েছে। এই ম্যাচে খেলছেন না নিয়মিত অধিনায়ক এলটন চিগুম্বুরা। তার পরিবর্তে ম্যাচে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ওপেনার হ্যামিল্টন মাসাদাকাদজা। পরিবর্তন আছে আরও দুটিতে। একাদশে নেই সিনিয়র অলরাউন্ডার সিকান্দার রাজা ও পেসার লুক জংউই। এদের পরিবর্তে খেলছেন নেভিল মাদজিভা, ওয়েলিংটন মাসাকাদজা ও তাউরি মুজারাবানি।

প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছে চার উইকেটে। এই ম্যাচটি বাংলাদেশের জন্য এগিয়ে যাওয়ার উপলক্ষ্য। অন্যদিকে জিম্বাবুয়ের জন্য সিরিজে ফেরার ম্যাচ।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, শুভাগত হোম, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, মাশরাফি বিন মর্তুজা, আল আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে দল: হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), সিবান্দা, মুর, উইলয়ামস, মুতুম্বামি, ওয়ালার, মুজারাবানি, মাদজিভা, ভিটরি, ওয়েলিংটন মাসাকাদজা, ক্রেমার।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা