,

টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ

2016_01_15_22_15_34_M7Gx9wFQe92NmezGb0aqX7ZbGs7dYK_originalস্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে টস ভাগ্য সহায় ছিল না বাংলাদেশের পক্ষে। তবে খুলনায় দ্বিতীয় টি২০ ম্যাচে টসে জিতেছে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আর টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নড়াইল এক্সপ্রেস।

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশে কোন পরিবর্তন নেই। প্রথম ম্যাচের একাদশই খেলছে এই ম্যাচে। তবে জিম্বাবুয়ে একাদশ তিনটি পরিবর্তন রয়েছে। এই ম্যাচে খেলছেন না নিয়মিত অধিনায়ক এলটন চিগুম্বুরা। তার পরিবর্তে ম্যাচে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ওপেনার হ্যামিল্টন মাসাদাকাদজা। পরিবর্তন আছে আরও দুটিতে। একাদশে নেই সিনিয়র অলরাউন্ডার সিকান্দার রাজা ও পেসার লুক জংউই। এদের পরিবর্তে খেলছেন নেভিল মাদজিভা, ওয়েলিংটন মাসাকাদজা ও তাউরি মুজারাবানি।

প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছে চার উইকেটে। এই ম্যাচটি বাংলাদেশের জন্য এগিয়ে যাওয়ার উপলক্ষ্য। অন্যদিকে জিম্বাবুয়ের জন্য সিরিজে ফেরার ম্যাচ।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, শুভাগত হোম, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, মাশরাফি বিন মর্তুজা, আল আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে দল: হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), সিবান্দা, মুর, উইলয়ামস, মুতুম্বামি, ওয়ালার, মুজারাবানি, মাদজিভা, ভিটরি, ওয়েলিংটন মাসাকাদজা, ক্রেমার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে