শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোহলির সেঞ্চুরি : তৃতীয় ওয়ানডেতে ভারতের সংগ্রহ ২৯৫

MELBOURNE, AUSTRALIA - JANUARY 17:  Virat Kohli of India plays a sweep shot during game three of the One Day International Series between Australia and India at Melbourne Cricket Ground on January 17, 2016 in Melbourne, Australia.  (Photo by Darrian Traynor/Getty Images)

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বিরাট কোহলির দুর্দান্ত শতকে ২৯৫ রান সংগ্রহ করেছে ভারত।

রোববার মেলবোর্নে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত। এদিন প্রথম দুই ম্যাচে শতক করা রোহিত শর্মা রান না পেলেও ঠিকই রান করেন বিরাট কোহলি, শেখর ধাওয়ান এবং রাহানে।

এই ত্রয়ীর রানে ভর করেই নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৫ রান করে সফরকারীরা। দলের পক্ষে কোহলি ১১৭, ধাওয়ান ৬৮ এবং রাহানে ৫০ রান করেন।

অস্ট্রেলিয়ার পক্ষে হেস্টিং ৪টি এবং রিচার্ডসন ও ফকনার ১টি করে উইকেট লাভ করেন। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে ২-০ তে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।