বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

না’গঞ্জে পাঁচ হত্যা : পেশাদার নয় খুনিরা

110000_1816নিউজ ডেস্ক : সিআইডির ক্রাইম সিন টিমের তদন্ত শেষে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর বাবুরাইল এলাকায় ফ্ল্যাটবাড়িতে নিহত শিশুসহ পাঁচজনের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ৩টার দিকে লাশগুলো ওই বাড়িতে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।এছাড়া হত্যাকান্ডের খুনিরা পেশাদার নয় বলে জানিয়েছে পুলিশ। এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শফিক ও নিহত তাসলিমার খালাতো ভাই দেলোয়ারকে আটক করা হয়েছে।

এ বিষয়ে সিআইডি নারায়ণগঞ্জ অফিসের সহকারী পুলিশ সুপার (এএসপি) এহসান উদ্দিন চৌধুরী জানান, মাথায় আঘাত, গলায় কাপড় পেঁচানো ও রক্তের দাগ ছিল। ভারী কিছু দিয়ে মাথায় আঘাতর পর গলা কেটে হত্যা করা হয়েছে এই পাঁচজনকে।

তিনি আরো জানান, তাদের অচেতন করে পরে হত্যা করা হয়ে থাকতে পারে। নিহতদের মাথায় যে আঘাতের চিহ্ন রয়েছে, তা থেকে এই ধারণা করা হচ্ছে। পারিবারিক দ্বন্দ্ব ও আর্থিক লেনদেনের কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।তবে খুনিরা পেশাদার নয় বলে ধারণা গোয়েন্দা পুলিশের।

এর আগে শনিবার রাতে নারায়ণগঞ্জের বাবুরাইলে দুই শিশুসহ একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করা হয়। নিহতরা হলেন- গৃহবধূ তাসলিমা (৪০), তার ভাই মোরশেদুল ইসলাম (২২), জা লামিয়া (২৫), ছেলে শান্ত (১০) ও মেয়ে সুমাইয়া (৫)। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহে। শনিবার শহরের ২ নম্বর বাবুরাইলের ৫ তলা বাড়ির নিচতলায় এই লোমহর্ষক হত্যাকাণ্ড সংঘটিত হয়। বাড়িটি যুক্তরাষ্ট্র প্রবাসী ইসমাইল হোসেনের। তাসলিমার স্বামী শফিক পেশায় গাড়িচালক। তিনি ঢাকায় গাড়ি চালান ও সপ্তাহে একদিন ওই বাড়িতে যান বলে প্রতিবেশীরা জানিয়েছে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মুহিত উদ্দিন বলেন, খুনিরা পরিবারের সদস্যদের পূর্বপরিচিত বলে মনে হচ্ছে। বাসা থেকে কোনো কিছু খোয়া যায়নি। তারা প্রফেশনাল কিলার নয়। খুনিদের চিনে ফেলায় শিশুদের খুন করা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী বলেন, খুনের ঘটনা বিকালের দিকে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে পূর্ণাঙ্গ তদন্ত শেষে আমরা আপনাদের জানাতে পারব। খুব তাড়াতাড়ি মূল হোতাদের আইনের আওতায় নিয়ে আসব। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনিসুর রহমান, র‌্যাব-১১ এর সিও লে. কর্নেল আনোয়ার লতিফ খানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তাসলিমার ননদ শহরের খানপুর এলাকার বাসিন্দা হাজেরা বেগম এবং শফিকের ছোটভাই ও নিহত লামিয়ার স্বামী শরিফ জানান, রাত সাড়ে ৮টার দিকে তারা এ বাসায় আসেন। ঘরের দরজা বন্ধ দেখে ভাবীকে মোবাইলে ফোনে কল দেন। কয়েকবার ফোন দেয়ার পরও বন্ধ পাওয়ায় বাড়ি মালিকের চাচাতো ভাই হাজী মো. হোসেনকে এ ঘটনা জানান। মো. হোসেন পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দুই ঘরে লাশ পড়ে থাকতে দেখে। হাজেরা বেগম ও তার মা মোর্শেদা বেগম নিহতদের নাম পরিচয় ও সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেন।

মোরশেদা বেগম জানান, ছেলে মোরশেদুলের সঙ্গে সর্বশেষ শুক্রবার রাত ১২টায় কথা বলেন। দুপুর থেকে তিনি ছেলের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কিন্তু ছেলের ফোন বন্ধ পান। পরে রাতে হত্যার খবর পেয়ে তিনি ঢাকা থেকে ছুটে আসেন। কারা কীভাবে কেন হত্যা করেছে তা তিনি জানেন না বা কোনো ধারণা করতে পারছেন না। মোরশেদার স্বামীর নাম আবদুল বারেক। তাদের বাড়ি ময়মনসিংহের নান্দাইল থানার চরবেলাবাড়ি এলাকায়।

হাজেরা বেগম জানান, নিহত মোরশেদুল ঢাকায় সুদে ঋণ নেয়। বিষয়টি নিয়ে বিরোধের জের ধরে এ মাসেই তারা নারায়ণগঞ্জে ভাড়া এসেছিলেন।
মোরশেদা বেগম আরও বলেন, ‘আমার পোলা-মাইয়া এইখানে কারো সঙ্গে কোনোদিন ঝগড়া বিবাদে জড়ায় নাই। ওগো কোনো শত্রু নাই। কাল রাইতেও ওগো লগে আমার ফোনে কথা অইছে। তহনো সব কিছুই ঠিকঠাক আছিল। কিন্তু আজকা আইয়া দেহি সব শেষ।’

নারায়ণগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. শাহজালাল জানান, সিআইডির ক্রাইম সিন ইউনিট বাড়ি থেকে আলামত সংগ্রহ করেছে। ২০১৪ সালের ২৬ এপ্রিল নারায়ণঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর খুন করা হয়। ওই বছরেরই ৩০ এপ্রিল শীতলক্ষ্যা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনার ২০ মাস পর শনিবার রাতে ৫ খুনের ঘটনা নারায়ণগঞ্জসহ সারা দেশে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান