শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্যে বিকালে মাঠে নামছে টাইগাররা

Bangladesh cricketer Shakib Al Hasan (R) celebrates with his teammate Nurul Hasan (L) after the dismissal of the Zimbabwe cricketer Vusi Sibanda during the first T20 cricket match between Bangladesh and Zimbabwe at the Sheikh Abu Naser Stadium in Khulna on January 16, 2016.  AFP PHOTO/ Munir uz ZAMAN / AFP / MUNIR UZ ZAMAN        (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)

স্পোর্টস ডেস্ক : প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটে জিম্বাবুয়েকে হারিয়ে ফুরফুরে মেজাজেই আছেন বাংলাদেশের ক্রিকেটাররা। রোববার বেলা ৩টায় খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই আজ মাঠে নামছেন টাইগাররা।

প্রথম ম্যাচ জিতলেও ব্যাটিং নিয়ে সন্তুষ্ট নন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। শুধুমাত্র সাব্বির রহমানের ব্যাট থেকেই ভালো শর্ট দেখতে পেয়েছে বাংলাদেশের দর্শকরা। আজকের ম্যাচেও সাব্বিরের দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ।

রোববার প্রথম ম্যাচের দল নিয়েই মাঠে নামার সম্ভাবনা বেশি। যদি তাই হয় তাহলে আবু হায়দার রনির অভিষেকের কোনো সম্ভাবনা নেই।

সম্ভাব্য বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, শুভাগত হোম/আরাফাত সানি, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন।

সম্ভাব্য জিম্বাবুয়ে একাদশ: ভুসি সিবান্দা, হ্যামিল্টন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি (উইকেট কিপার), শন উইলিয়ামস, ম্যালকম ওয়ালার, সিকান্দার রাজা, এলটন চিগুম্বুরা (অধিনায়ক), লিউক জংউই, গ্রায়েম ক্রিমার, তেন্দাই চিসোরো ও নেভিল মাদ্জিভা।