,

তিনতলা থেকে পড়ে উঠে দাঁড়াল ১৪ মাসের শিশু!

photo-1452959189এ যেন হলিউডের কোনো চলচ্চিত্রের দৃশ্য। অথবা আলৌকিক কোনো ঘটনা! তিনতলা থেকে পড়েও একটুও চোট না পেয়ে সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়াল ১৪ মাসের শিশু। আর এ ঘটনার ভিডিওচিত্র ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

এ ঘটনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইলে। খবরে বলা হয়, সম্প্রতি ব্রাজিলের ফোর্টালেজা শহরের সিয়েরা এলাকায় এ ঘটনা ঘটে।

সিসিটিভিতে ধারণকৃত দৃশ্যে দেখা যায়, রাস্তার পাশের একটি ভবনের তৃতীয় তলার জানালা দিয়ে হেলেনা বিট্রিস নাসসিমেন্তো নামের শিশুটি নিচে পড়ে যায়। পড়ার পর প্রথমে মনে হয় সে আর বেঁচে নেই। কিন্তু একটু পরেই উঠে দাঁড়ায় শিশুটি।

এ ঘটনার সময় পাশ দিয়েই একটি ট্যাক্সি যাচ্ছিল। দৃশ্যটি দেখে ট্যাক্সিচালক গাড়ি থামিয়ে পড়িমরি করে ছুটে আসেন। কিন্তু ততক্ষণেই শিশুটি হাঁটুতে ভর দিয়ে নিজেই উঠে দাঁড়ায়। আর এর সঙ্গে সঙ্গেই বাড়ি থেকে হেলেনার মা ছুটে এসে তাঁকে কোলে নিয়ে ভেতরে চলে যান।

ডেইলি মেইল জানিয়েছে, মা-বাবা, দুই ভাই এবং দাদির সঙ্গে সিয়েরা এলাকার ওই ভবনটিতেই থাকে হেলেনা। শিশুটির দাদি মারিয়া ভারনেইদে সিলভা নাসসিমেন্তো জানান, ঘটনার একটু আগে শোবার কক্ষে ঘুমাচ্ছিল হেলেনা। কিন্তু ঘুম থেকে উঠে সে খোলা জানালা দিয়ে নিচে পড়ে যায়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা