শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেলফি এক্সপার্ট ওপ্পো F1

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : এই বছরের শুরুতেই বেশ কয়েকটি ফোন আনার কথা জানিয়েছিলো ‘ওপ্পো’। এর মধ্যে একটি ফোনকে সেলফি এক্সপার্ট বলা হচ্ছে। এর মডেল নম্বর ওপ্পো F1। ফোনটির সেলফি জন্য রাখা হয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। এই ক্যামেরার অ্যাপারচার এফ 2.0। ফলে ফোনটি দিয়ে ভালো মানের সেলফি তোলা যাবে।

অপ্পো F1 নেওয়ার জন্য ইউরোপের বাজারে ইতোমধ্যে প্রি-অর্ডার নেওয়া শুরু হয়ে গিয়েছে। ইউরোপের বাজারে এই ফোনটির দাম করা হয়েছে ২২৯ ইউরো। ফেব্রুয়ারি মাস থেকে ক্রেতারা ফোনটি হাতে পাবেন। প্রি-অর্ডার দিলে ফোনটির সঙ্গে বিনামূল্যে সেলফি স্টিক দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। ফোনটির সারফেস খুব কোমল হয়েছে। এতে আছে 5inch ডিসপ্লে, এর রেজুলিউশান 720×1280 পিক্সেল, কর্নিং গরিলা গ্লাস 4 প্রটেকশন। অ্যানড্রয়েড 5.1 ললিপপ অপারেটিং সিস্টেম,  615 কোয়ালকমের অক্টাকোর স্ন্যাপড্রাগন প্রসেসর। ফোনটির রিয়ার ক্যামেরা 13মেগাপিক্সেল।oppo-655x360