,

চলছে পুলিশের রাজত্ব!

B6cfl0XCMAAKeCc-400x452ঢাকাসহ বিভিন্ন বিভাগ ও জেলায় পুলিশ সদস্যদের দ্বারা হয়রানির স্বীকার হচ্ছেন সাধারণ নিরীহ জনগণ। ঢাকার মোহাম্মদপুরের পর এবার আরেকটি হয়রানি কান্ড ঘটতে দেখা এবার গেল নাটোরে।

নাটোরের দত্তপাড়া, হালসা, লক্ষ্মীপুরবাসীর কাছে পুলিশ এক আতঙ্কের নাম। অভিযোগ, অভিযানের নামে নানাভাবে মানুষকে হয়রানি করছে বাহিনীটির কিছু সদস্য। আর সে ফাঁদ থেকে বেরিয়ে আসতে দিতে হচ্ছে মোটা অঙ্কের টাকা, নইলে মামলা।
নাটোরে অভিযানের নামে নানা কৌশলে হয়রানি করছে পুলিশ। অভিযোগ স্থানীয়দের। তারা বলছে, থানায় ধরে নিয়ে মামলার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করছে বাহিনীটির কিছু সদস্য। তবে এ অভিযোগ অস্বীকার করেছে নাটোরের সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান।

১০ জানুয়ারি আব্দুল আজিজকে সদর থানায় ধরে আনেন সেকেন্ড অফিসার আখতার ও এসআই সাইদুজ্জামান। মামলা থেকে বাঁচতে, এসআই অপু ঘোষের মধ্যস্ততায় ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই তাকে দিতে হয়েছে ২০ হাজার টাকা। একই অভিযোগ করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যসহ আরও অনেকেই।

স্থানীয়রা বলছে, ন্যায় বিচার নিশ্চিত করার বদলে হয়রানি করছে পুলিশ। তা বন্ধে সরকারের দ্রুত উদ্যোগ চেয়েছে তারা।
আর কতদিন পুলিশের সামনে জিম্মি হয়ে থাকবে সাধারন জনগণ। তবে কি সব সরকার মুখে মুখেই গণতন্ত্রের জয়গান গেয়ে যাবেন আজীবন। ধন্য এদেশের পুলিশ প্রশাসন, ধন্য দেশের শাসন ব্যবস্থা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে