,

অস্ট্রিয়ায় দেড় হাজার বছরের পুরনো কৃত্রিম পা উদ্ধার

news-image

দেড় হাজার বছর আগে ইউরোপে বাস করতেন এমন একজন মানুষ, যাঁর বাম পা ছিল না। তাই তিনি কাঠের পা কৃত্রিম পা ব্যবহার করতেন। প্রত্নতাত্বিকরা ২০১৩ সালে দক্ষিণ অস্ট্রিয়ার হেমবার্গ থেকে কবর থেকে তাঁর কঙ্কালটিকে বের করেন। এমনকি দেড় হাজার আগেও যে পৃথিবীতে কৃত্রিম পায়ের ব্যবস্থা ছিল এই কঙ্কাল থেকেই তা নিশ্চিত হওয়া গেছে। একজন প্রত্নতাত্বিকের মতে, ‘এটি ইউরোপের চিকিৎসাবিজ্ঞানের একটি প্রাচীন নিদর্শন। যেখানে দেহে কৃত্রিম হাড় প্রতিস্থাপন করা হত। যা তৈরি করা হত কাঠ দিয়ে। এই কাঠের পা-কে হাড়ের সঙ্গে একটা লোহার রিং-এর দ্বারা আটকে রাখা হত।’ কঙ্কালটির সিটি স্ক্যান এবং রেডিওগ্রাফি করার পর জানতে পারা গেছে, জীবিতাবস্থায় তাঁর শরীরে বেশ কিছু ক্ষত ছিল। এমনকি বাম পা হারিয়ে ফেলে কৃত্রিম পা লাগানোর পর আরও ২ বছর বেঁচে ছিলেন তিনি। তবে খুব কম বয়সেই মৃত্যু হয় তাঁর। একজন বায়োআরকিওলজিস্টের কাছ থেকে জানা গেছে, তিনি সমাজের একটা উঁচু শ্রেণীর মানুষ ছিলেন। কারণ তাঁর মৃতদেহটিকে চার্চের খুব কাছে কবর দেওয়া হয়েছিল। এমনকি তাঁর কবরের সঙ্গে তলোয়ারও দেওয়া ছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে