,

শাবনূরের ছেলে অসুস্থ

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরের একমাত্র পুত্র আইজান নেহান হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। শাবনূরের পারিবারিক সূত্রে জানা যায়, নেহান ফুড পয়জনে আক্রান্ত। এজন্য তার শরীরের তাপমাত্রা বেড়ে যায় এবং এক পর্যায়ে তার বমি হতে থাকে। ছেলের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে তাকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যান শাবনূর।

তিনি বলেন, `আইজানের বয়স দুই বছর।আমি কখনই তাকে বাইরের খাবার খাওয়াই না। কিন্তু হঠাৎ করেই আমার এক সহকারী আমার অনুপস্থিতিতে গত বৃহস্পতিবার আইজানকে বাইরের খাবার খাওয়ায়। এরপর থেকেই ওর জ্বর ও বমি শুরু হয়। আস্তে আস্তে অবস্থা খারাপের দিকে গেলে ডাক্তারের পরামর্শ নেই। প্রথমদিকে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। তবে আল্লাহর রহমতে এখন অবস্থা অনেকটাই ভালো।`

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৯ ডিসেম্বরে অস্ট্রেলিয়ার সিডনির অবার্ন হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন চিত্রনায়িকা শাবনূর। এরপর থেকেই স্বামী-সন্তান-সংসার এই তিন `স` এর মাঝেই নিজেকে বন্দি রেখেছিলেন নন্দিত এই অভিনেত্রী।

"
চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়ায় মুটিয়েও গিয়েছিলেন তিনি। তার সময় কেটেছে ঢাকা টু অস্ট্রেলিয়া করে।

তবে শাবনূর ভক্তদের জন্য সুখবর হলো আবারো তিনি বড় পর্দায় ফিরতে চাইছেন। সে লক্ষ্যে নিজেকে প্রস্তুত করছেন তিনি। কমিয়ে আনছেন শরীরের ওজন। সম্প্রতি একটি বিজ্ঞাপনের মডেল হয়েও কাজ করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে