,

হেয়ার স্টাইলের রহস্য জানালেন রোনালদো

cristiano-ronaldo_98760স্পোর্টস ডেস্ক : মাঠে বল পায়ে যেমন তিনি অনেক ফুটবলারের আদর্শ, মাঠের বাইরে তেমন তিনি অনেকেরই ‘ফ্যাশন আইকন’। চলন-বলন, সাজ-সজ্জায় অনায়াসে টেক্কা দিতে পারেন হলিউডের যে কোনও তারকাকে। এই তো কিছুদিন আগে ব্যালন ডি’অরের অনুষ্ঠানের কথা।

সেদিন সেরার পুরস্কার মেসি ছিনিয়ে নিলেও, ফ্যাশনে অনেককেই টেক্কা দিয়েছিলেন তিনি। তিনি-ক্রিশ্চিয়ানো রোনালদো। আর নিজের চুল নিয়ে রোনালদো বরাবরই বাড়তি সচেতন। রিয়ালের জার্সি গায়ে খেলতে নামুন বা অন্য কোনও অনুষ্ঠানে যোগ দিন, চুল তার কখনওই অবিন্যস্ত থাকে না। এবার নিজের কেতাবি চুলের রহস্য ভাঙলেন সি আর সেভেন। যে কোন জায়গায় যাওয়ার আগে নিজের চুলের পেছনে অনেকটা সময় খরচ করেন তিনি। ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড করেন রোনালদো। সেই ছবি দেখা যাচ্ছে সাজঘরে বসে আছেন পর্তুগিজ অধিনায়ক এবং হেয়ার স্টাইলিস্ট ব্যস্ত তার চুলের পরিচর্যায়।

কী নেই রোনালদোর হেয়ার স্টাইলিস্টের কাছে। ক্রিম, জেল, লোশন, বিভিন্ন ধরনের কাঁচি। এই ছবি দেখে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভক্তরা বলা শুরু করে দিয়েছেন, এত যত্ন না নিলে কি আর চুল এমন সুন্দর রাখা যায়। এ জন্যই তো রোনালদো ফ্যাশন আইকন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা