,

বিয়ের ১ বছরেই চলে আসে যৌন অতৃপ্তি!

study reveals when couples stop feeling sexually pic_98815লাইফস্টাইল ডেস্ক : বিবাহিত দম্পতিরা বিয়ের পর বেশ কিছুদিন খুবই ভালো সময় কাটান। তখন পরস্পরের প্রতি আন্তরিকতা, ভালোবাসা যথেষ্ট পরিমাণে দেখা যায়। কিন্তু যতই সময় পার হয় স্বামী-স্ত্রীর সম্পর্কে ভাটা পড়তে থাকে। কেন এমন হয়? এর উত্তর খোঁজার চেষ্টা করেছেন একদল জার্মান গবেষক।

সম্প্রতি এক গবেষণা শেষে জার্মান গবেষকরা বলেন, বিয়ের এক বছর পরই নতুন দম্পতিদের মধ্যে যৌন তৃপ্তির মাত্রা কমে আসতে থাকে।

জার্মানির লুডউইগ ম্যাক্সিমিলান ইউনির্ভাসিটি অব মুনিচের গবেষকরা মূলত এই বিষয়টি বের করার চেষ্টা করেছেন, বিবাহিত দম্পতিরা কতদিন পর্যন্ত যৌন পরিপূর্ণতা পায়।

জার্মান পরিবার গবেষণা কেন্দ্র থেকে সংগৃহীত তিন হাজার মানুষের তথ্য বিশ্লেষণ করা হয়। ২৫ থেকে ৪১ বছর বয়সী লোকদের ওপর এই গবেষণা চালানো হয়। গবেষণায় অংশগ্রহণকারীরা যৌনজীবনে সুখী কি-না এই বিষয়ে প্রশ্ন করা হয়।

গবেষণায় দেখা যায়, বিয়ের প্রথম বছর যৌন তৃপ্তি বাড়তে থাকে। কিন্তু প্রথম বছরের পর থেকেই তা কমতে থাকে। এমনকি সন্তান জন্ম নিলেও তা তেমন প্রভাব ফেলে না।

কারণ হিসেবে বলা হয়েছে, স্বামী-স্ত্রীর ঝগড়া এবং পারিবারিক বিষয়ে ভিন্নমত এর মূল কারণ। তাছাড়া, বৈবাহিক সম্পর্কের এক বছর পর স্বামী-স্ত্রী একে অপরের প্রয়োজনটা বুঝতে চায় না।

গবেষণার লেখক ক্লডিয়া স্কিমিডিবার্গ বলেন, দম্পতির যৌন তৃপ্তির সঙ্গে সন্তান থাকার বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই বিষয়ে কোনো প্রমাণ আমরা গবেষণায় পাইনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে