,

বাসায় ঢুকে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা (ভিডিও)

resizeনারায়ণগঞ্জ শহরের ২ নম্বর বাবুরাইলের একটি বাসায় ঢুকে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে আজ শনিবার রাত পৌনে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহত ব্যক্তিরা হলেন গাড়ির চালক শফিকুল ইসলামের স্ত্রী তাসলিমা (৩৫), তাঁর ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), তাসলিমার ভাই মোরশেদুল (২৫) এবং জা লামিয়া (২৫)। তাসলিমার স্বজনেরা সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, নিহতদের মধ্যে দুই শিশু, দুই নারী ও এক পুরুষ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা গেছেন।

এদিকে হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা বাইরে থেকে দরজা বন্ধ করে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ও র‍্যাব সদস্য এবং গণমাধ্যমের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তবে গণমাধ্যমকর্মীদের বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি।২ নম্বর বাবুরাইলের যে বাসায় ঘটনাটি ঘটেছে, তার নাম আশক আলী ভিলা। ছয়তলা ভবনটির মালিক যুক্তরাষ্ট্র প্রবাসী ইসমাইল হোসেন। বাড়ির নিচতলায় থাকত তাসলিমার পরিবার। তিনি ও তাঁর পরিবারের সদস্যরা সেখানে পোশাক তৈরির কাজ করতেন।

https://www.youtube.com/watch?v=DtaTL29vcCI

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা