,

বিয়ের পর শুটিংয়ে নিলয়, শখ

1452918301বিনোদন প্রতিবেদক : নিলয় ও শখ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন গত ৭ জানুয়ারি। কিন্তু তাদের বিয়ের একমাস আগেই ১১, ১২ ও ১৩ জানুয়ারি একটি টেলিফিল্ম নির্মাণের জন্য সিডিউল নিয়ে রেখেছিলেন পরিচালক শেখ রুনা। কিন্তু হঠাৎ যখন খবর আসে যে নিলয় শখ বিয়ে করেছেন তখন শেখ রুনা কিছুটা চিন্তিত হয়ে পড়েছিলেন যে আদৌ নিলয় শখ টেলিফিল্মটির শুটিং করবেন কী না। কিন্তু পরিচালকের দুঃশ্চিন্তাকে দূরে ঠেলে নিলয় শখ ঠিকই তাদের প্রতিশ্রুতি রেখেছেন। যথারীতি বিয়ের মাত্র তিনদিন পরই নিলয় শখ আবারো তাদের পেশাকে শ্রদ্ধা জানিয়ে শেখ রুনার নির্দেশনায় একটি টেলিফিল্মের শুটিং শেষ করলেন। টেলিফিল্মের নাম ‘তোমাকে আর পাইনা’। এটি রচনা করেছেন ফারিয়া হোসেন এবং নির্দেশনা দিয়েছেন শেখ রুনা। সজীব ও সোমা একে অপরকে ভালোবাসে। কিন্তু সজীব যে মিথ্যের আশ্রয় নিয়ে সোমাকে ভালোবাসে তা এক সময় সোমার বাবার কাছে ধরা পড়ে যায়। কারণ সোমার বিয়ের সময় যখন সোমার বাবা সজীবের মাস্টার্স’র সার্টিফিকেট দেখতে চান তখন প্রমাণিত হয় যে সজীব যে সার্টিফিকেটটি দিয়েছে তা ভুয়া। ভেঙ্গে যায় সজীব ও সোমার ভালোবাসা। এতে অভিনয় প্রসঙ্গে নিলয় বলেন, ‘ এর আগে যতো নাটক টেলিফিল্মে অভিনয় করেছি তখন শখের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিলো। কিন্তু বিয়ের পর আমি আমার স্ত্রীর সঙ্গেই প্রথম কাজ করেছি। এটা বলা যায় আমার সারাজীবনই মনে থাকবে। তাছাড়া পরিচালককে যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম তা ভীষণ ব্যস্ত এই সময়ের মধ্যে রাখতে পেরেছি এটাও অনেক ভালোলাগার।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা