,

এবার এগিয়ে যাওয়ার লক্ষ্য টাইগারদের

1452945936স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের সঙ্গে টি-টোয়েন্টির প্রথম ম্যাচে স্বস্তির জয় পেয়েছে বাংলাদেশ। তবে এ জন্য তাদের কিছুটা ঘাম ঝরাতে হয়েছিল। শুক্রবারের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে। ২০ ওভার শেষে ১৬৩ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় টাইগারদের। কিন্তু এ লক্ষ্য তাড়া করতে গিয়ে ম্যাচ জুড়ে বাংলাদেশের পারফরম্যান্স তেমন দাপুটে ছিল না। তারপরেও জয় ছিনিয়ে নেয় মাশরাফি-সাকিবরা। এবার আরো এগিয়ে যাওয়ার পালা।

রোববার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বিকেল ৩টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচটি। এই ম্যাচ জিতলে ২-০তে সিরিজ এগিয়ে যাবে বাংলাদেশ। কিন্তু কাজটা যে ওত সহজ হবে না, তার ইঙ্গিত আগের ম্যাচেই দিয়েছেন চিগুম্বুরারা। কারণ শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশের বোলারদের বেশ ভুগিয়েছিলেন তারা। এমনকি বোলিং দিয়েও বাংলাদেশের ব্যাটসম্যানদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলেন। তাই দ্বিতীয় ম্যাচ জিততে ব্যাটিং ও বোলিংয়ে আগের তুলনায় আরো ভালো খেলতে হবে বাংলাদেশকে।

অবশ্য প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ে কিছুটা পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল। বিশ্বকাপের আগে দলের প্রস্তুতির অংশ হিসেবে এই পরীক্ষা চালাচ্ছে বাংলাদেশ। উদ্দেশ্য সেরা টিম কম্বিনেশন তৈরি করা।
এদিকে গতকালের ম্যাচ শেষে এক সংবাদ সম্মেলনে ক্ষমা চেয়েছিলেন, অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

কারণ প্রথম দিনেই সামান্য ভুল হয়ে গিয়েছিল। তা ছিল পরীক্ষা লক্ষ্যে জিম্বাবুয়ের বিপক্ষে দলে অন্তর্ভুক্ত বোলিং অলরাউন্ডার শুভাগত হোমকে নিয়ে। তিনি দলে থাকলেও বোলিংই করতে পারেননি সে দিন। আর এজন্যই ক্ষমা চান মাশরাফি। তবে তিনি এও বলেছেন এদিন ভুল হলেও পরের ম্যাচে ঠিকই তাকে ব্যবহার করবেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা