,

দলীয় প্রতীকে ইউপি নির্বাচন : সৈয়দ আশরাফ

ashraf1452953767কিশোরগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে। উপজেলা ও পৌরসভা নির্বাচনের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনও অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। এটি একটি নতুন ধারার রাজনীতি।

তিনি আজ শনিবার বিকেলে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ কখনও ভোট কারচুপি ও ডাকাতির মাধ্যমে জয়লাভের স্বপ্ন দেখে না। কোনো পর্যায়ের নির্বাচনেই আওয়ামী লীগ আমলে একটিও জাল ভোট পড়েনি। আন্দোলন, নির্বাচন ও উন্নয়নের ধারাবাহিক সাফল্যের কারণেই ভোটাররা আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়ী করেছে।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল আহসান শাহজাহানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য দিলারা বেগম আসমা, জেলা পরিষদ প্রশাসক জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আফজল ও নবনির্বাচিত পৌর মেয়র পারভেজ মিয়া।

এর আগে সৈয়দ আশরফুল ইসলাম সকালে সার্কিট হাউজ মিলনায়তনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগদান করেন। পরে দুপুরে তিনি স্থানীয় স্টেডিয়ামে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি টি ২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা