,

হাতির ভয়ে গাছের ওপর বসবাস

news-image

মিয়ানমারে বন্য হাতির হাত থেকে বাঁচতে গাছের ওপর তৈরি বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন একটি গ্রামের বাসিন্দারা। খাবারের সন্ধানে গ্রামটিতে প্রায়ই বন্য হাতির পাল হানা দেয়। এতে হাতির পায়ে চাপা পড়ার ভয়ে গাছের ওপর আশ্রয় নিয়েছেন লোকজন।

হাতির তাণ্ডবের কারণে কিয়াত চুয়াং নামের ওই গ্রামের বাসিন্দারা উঁচু স্থানে কাঠ ও বাঁশের ঘর নির্মাণে বাধ্য হয়েছেন। গ্রামবাসীরা জানান, হাতির পাল তাদের শস্যক্ষেত ও বাড়িঘর ধ্বংস করেছে। হাতির পায়ে পিষ্ট হয়ে বেশ কয়েকজন মারা গেছেন।

ওই গ্রামেরই এক বাসিন্দা সান লুইন বলেন, ‘আমাদেরকে নিরাপত্তার জন্য আমাদের ঘরগুলোকে গাছের ওপর নিয়ে যেতে হয়েছে।’ হাতির পাল কাছাকাছি চলে এলে গাছের কয়েক মিটার উঁচুতে তৈরি ঘরে উঠে পড়েন লোকজন। সূত্র: এএফপি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা