,

আচারি আলু তৈরি করবেন যেভাবে

news-image

আচারি আলু কি কখনও খেয়ে দেখেছেন? টক, মিষ্টি ঝাল স্বাদের আলুর এই ভিন্ন রান্নাটি বেশ মজাদার। আলু দিয়ে ভিন্ন কোনো রান্না করতে চাইলে তৈরি করে ফেলতে পারেন এই আচারি আলু। ভারতে বেশ জনপ্রিয় একটি খাবার হল এই আচারি আলু।

উপকরণ
– ২টি মাঝারি আলু সিদ্ধ
– ১/৪ কাপ আচারি মশলা
– ২ টেবিল চামচ চালের গুঁড়ো
– লবণ স্বাদমত
– ১ টেবিল চামচ তেল
– ১/৪ চা চামচ মেথি
– ১/২ চা চামচ সরিষার দানা
– ১/২ চা চামচ কালিজিরা
– ১ টেবিলচামচ রসুন কুচি
– ১ ইঞ্চি আদা কুচি
– ১টি মাঝারি আকারে পেঁয়াজ কুচি
– ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
– ২ টেবিল চামচ ধনেপাতা কুচি

যেভাবে তৈরি করবেন
প্রথমে আলু সিদ্ধ করে নিন। সিদ্ধ আলুর সঙ্গে চালের গুঁড়ো, লবণ এবং সামান্য পানি দিয়ে মিশিয়ে নিন। তারপর চুলায় তেল গরম করতে দিন। তেল গরম হয়ে এলে এতে আলুগুলো দিয়ে দিন। বাদামী রং হয়ে এলে নামিয়ে ফেলুন ভাজা আলুগুলো। এখন নন-স্টিক প্যানে তেল গরম করতে দিন। এরপর এতে জিরা, সরিষা, কালিজিরা দিয়ে ভাজুন। এবার আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে আবার কিছুক্ষণ ভাজুন। এরপর এতে আচারের মশলা, ভাজা আলু, গরম মশলা এবং লবণ দিয়ে কিছুক্ষণ রান্না করুন।

রান্না হয়ে গেলে নামিয়ে ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার আচারি আলু।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা