বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মধুচন্দ্রিমার পরপরই বিচ্ছেদ বাড়ছে ভারতে

news-image

বিয়ের এক মাসের মধ্যেই ভারতের শহুরে দম্পতিদের বিবাহ বিচ্ছেদ ঘটছে। মধুচন্দ্রিমা থেকে ফেরার পর এই হার দিন দিন বেড়েই চলছে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গত মাসে এক দম্পতি ইন্দোনেশিয়ার বালিতে মধুচন্দ্রিমায় যান। কিন্তু স্ত্রীর সঙ্গ পছন্দ করতে পারেননি স্বামী। অতঃপর ১০ দিনের ভ্রমণ কমিয়ে তিন দিনে শেষ করে দেশে ফিরে আসেন। স্ত্রীর সঙ্গে কেন অন্তরঙ্গ হতে পারেননি—এমন প্রশ্নের জবাবে ওই স্বামী বলেন, আগে তার কোনো প্রেমিকা না থাকলেও স্ত্রীর সঙ্গ তিনি উপভোগ করতে পারেননি। মধুচন্দ্রিমা থেকে ফেরার পর তাই তারা সিদ্ধান্ত নেন, আর একসঙ্গে থাকবেন না।

ভারতের মনোরোগ বিশেষজ্ঞ ও বিবাহ পরামর্শক সঞ্জয় মুখার্জি বলেন, তিন বছর ধরে মধুচন্দ্রিমা থেকে ফেরার পরপরই বিবাহ বিচ্ছেদের সংখ্যা বাড়ছে। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে পরস্পরের প্রতি আবেগ ও শারীরিক অন্তরঙ্গতা খুবই গুরুত্বপূর্ণ। যখন একজন সঙ্গীর কাছে শারীরিক সম্পর্ক একেবারে যান্ত্রিক হয়ে যায় এবং একে অপরের সঙ্গে এই সম্পর্ক উপভোগ করেন না, তখনই এই বিপত্তি ঘটে।

এটা সত্য যে পারিবারিকভাবে বিয়ের ক্ষেত্রে একজন আরেকজনের পছন্দ-অপছন্দের ব্যাপারে সচেতন থাকেন না। তবে এমনটা প্রেম করে বিয়ের পরও হতে পারে।

আইনজীবী মৃণালিনী দেশমুখ বলেন, গত দুই মাসে তিনি বেশ কয়েকজন দম্পতির মধ্যে বিচ্ছেদ দেখেছেন। একে অপরের সঙ্গে মানিয়ে না নিতে পারায় এসব বিবাহ বিচ্ছেদের অধিকাংশ ঘটনা ঘটেছে। এ ছাড়া বিয়ের আগের ও পরের আচরণগত পরিবর্তনও এই বিচ্ছেদের একটি বড় কারণ।

হরিশ শেঠি নামের এক মনোরোগ বিশেষজ্ঞ বলেন, এক ছাদের নিচে থাকা আর একটি রেস্টুরেন্টে খাবার খেতে যাওয়া একেবারেই ভিন্ন ব্যাপার। বিয়ের পরই একজন মানুষকে ভালোভাবে চেনা যায়। কেউ যদি তার সঙ্গীর ওপর প্রাধান্য বিস্তার করতে চান ও অশ্রদ্ধা দেখান, তখনই দাম্পত্য জীবনে তিক্ততার সৃষ্টি হয়।

দুজনের মধ্যে স্বভাবগত পার্থক্য ছাড়াও আগে প্রেমের সম্পর্ক, উভয়ের মধ্যে সমঝোতার অভাব, সত্য লুকানো, বিয়ের পর ভয় কিংবা অনীহার কারণে শারীরিক সম্পর্ক উপভোগ্য না হওয়া বিবাহ বিচ্ছেদের বড় কারণ। এ ছাড়া দাম্পত্য জীবনে পরিবারের অযাচিত হস্তক্ষেপও সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে। নিয়মিত কাজের চাপের ফলে একজন আরেকজনের প্রতি সহনশীলতা হারিয়ে ফেলে, কেউ কাউকে ছাড় দিতে চায় না। উচ্চ মধ্যবিত্তদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যায়।

এ জাতীয় আরও খবর

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা

গ্যাস সংকটে দুর্ভোগে রাজধানীবাসী, চুলা ও সিএনজি দুই-ই বিপাকে

৯ জেলায় ঝড়ের সতর্কতা, ৬০ কিমি বেগে বাতাসের শঙ্কা