,

দেশে আসছেন ফেব্রুয়ারিতে শাবানা

110946_sabanaআমেরিকা প্রবাসী চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শাবানা দেশে আসছেন ফেব্রুয়ারিতে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৫ই ফেব্রুয়ারি ঢাকায় আসবেন তিনি। এদিকে বৃহস্পতিবার বিকালে হঠাৎ গুজব ছড়ায় শাবানা মারা গেছেন। দু-একটি অনলাইন পত্রিকাও এমন সংবাদ প্রকাশ করে। পরিচিতজনদের অনেকে এ ব্যাপারে নিশ্চিত হতে তাকে ফোন করেন। অবশেষে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, শাবানা ভালো আছেন, সুস্থ আছেন। ৫ই ফেব্রুয়ারি দেশে আসছেন তিনি। উল্লেখ্য, বাংলা চলচ্চিত্রে এক সময় একের পর এক সফল ছবি উপহার দিয়েছেন শাবানা। অভিনেত্রী হিসেবে নিজেকে পরিণত করেছেন কিংবদন্তিতে। ‘দুই পয়সার আলতা’, ‘মধুমিতা’, ‘মধু মিলন, সত্য মিথ্যা, ‘সবুজ সাথী’, ‘মান সম্মান’, ‘চাঁপাডাঙ্গার বউ’, ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’, ‘ওরা এগারো জন’, ‘অনুরাগ’, ‘জজ ব্যারিস্টার’, ‘ঘর সংসার’, ‘ঈমান’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘স্নেহ’, ‘গরিবের বউ’, ‘পরাধীন’, ‘চাকরানী’, ‘অজান্তে, ‘তপস্যা’, ‘আসামি, ‘অবুঝ মন’ ‘সোহাগ’, ‘জয় পরাজয়’, ‘প্রায়শ্চিত্ত’সহ অসংখ্য ছবিতে অভিনয় করেন শাবানা। তবে ১৯৯৭ সালে হঠাৎ করেই চলচ্চিত্র অঙ্গন থেকে বিদায়ের ঘোষণা দেন তিনি। এরপর আর নতুন কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি। ২০০০ সালে তিনি সপরিবারে চলে যান আমেরিকায়। সেই থেকে শাবানা আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝে মধ্যে দেশে আসেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা