,

ফিল্ম ফেয়ারে সেরার তালিকায় দীপিকা-রণবীর সিং

111070_376371-deepika-and-ranveerহয়ে গেল ৬১তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস। এবার সেরার তালিকায় উঠে এলেন বলিউডের দুই তারকা দীপিকা পাড়–কোন ও রণবীর সিং। না, তাদের প্রেমের কাহিনীর জন্য নয়। গেল বছরে দুজনের দুই ছবির জন্য তারা সেরার পুরস্কার অর্জন করেছেন। দীপিকা সুজিত সরকারের পরিচালনায় ‘পিকু’ ছবির জন্য। আর রণবীর বছরের শেষ আলোচিত ছবি ‘বাজিরাও মাস্তানি’তে অসাধারণ নৈপূণ্য প্রদর্শনের জন্য সেরার পুরস্কার ঘরে তুলে নিয়েছেন। শুধু তাই নয়, ছবিটি বিভিন্ন শাখায় ৯টি পুরস্কার পেয়েছে। ‘বাজিরাও মাস্তানি’ ছবি পরিচালনায় রয়েছেন সঞ্জয়লীলা বানসালি। অন্যদিকে দীপিকা অভিনীত ‘পিকু’ ছবিটি বিভিন্ন শাখায় মোট পাঁচটি পুরস্কার তুলে নিয়েছে। দীপিকা-রণবীরের পরই অবস্থান করছেন কঙ্গনা রানাউত। ‘তানু ওয়েডস মানু রিটার্নস’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য তিনিও ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস জিতলেন তিনি।  গানের শাখায় ‘রয়’ ছবির ‘সুরুজ ডুবা হ্যায়’ গানের জন্য সেরা শিল্পী হয়েছেন অরিজিৎ সিং। একই ছবিতে সেরা সংগীত পরিচালকের পুরস্কার পেয়েছেন অঙ্কিত তিওয়ারি, মিট ব্রস অঞ্জন ও আমাল মল্লিক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা