,

কোচ জিদানের প্রেরণা যখন ‘খেলোয়াড় জিদান’

Zidane_BG_200286461স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের কোচের ‘উত্তপ্ত আসনে’ বসেছেন দিন দশেকই হলো। জিনেদিন জিদানের অভিষেকটাও হয়েছে ‘পাঁচ তারকা’। প্রথম ম্যাচেই দল পেয়েছে ৫-০ গোলের বড় জয়। এর চেয়ে বেশি আর কী-ই বা চাইতে পারতেন ফ্রেঞ্চ কিংবদন্তি? জিদান নিজে খুশি, তাঁকে পেয়ে তাঁর চেয়েও বেশি খুশি রিয়ালের সমর্থকেরা।

দশ দিন আর এক ম্যাচ পরই তাঁকে ঘিরে সমর্থকদের আশা যেন আরও বেড়ে গেছে। প্রথম ম্যাচে যেমন খেলেছে জিদানের রিয়াল, তাতে একটু ফিকে হয়ে যাওয়া শিরোপা স্বপ্নটা আরও উজ্জ্বল হয়েছে। প্রথম ম্যাচের আগে তবু তাঁকে ঘিরে একটা সংশয় ছিল, ‘কোচ হিসেবে জিদান আসলে কেমন’—এ নিয়ে একটু দোলাচলে ছিল সবাই। কিন্তু প্রথম ম্যাচের পারফরম্যান্সের পরই যেন সব সংশয় উধাও।

একটি ম্যাচ দিয়েই কোনো কোচকে মূল্যায়ন করতে যাওয়া বোকামি। এক ম্যাচেই জিদান বদলে যাননি, তবে তাঁর ছোঁয়ায় বদলে গেছে সমর্থকদের আশা। মৌসুমের অর্ধেক শেষ, প্রায় সব দলই ১৯টি করে ম্যাচে খেলে ফেলেছে (ক্লাব বিশ্বকাপের কারণে বার্সেলোনা খেলেছে ১৮টি)। তাতে লিগের শীর্ষে থাকা অ্যাটলেটিকোর চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল, আর এক ম্যাচ কম খেলা বার্সার চেয়ে পিছিয়ে ২ পয়েন্টে (বার্সা তাদের বাকি থাকা ম্যাচটি জিতলেই ব্যবধান হয়ে যাবে ৫)। এর আগে ইতিহাসে একবারই মৌসুমের অর্ধেক শেষে ৫ পয়েন্ট পিছিয়ে পড়ে শিরোপা জিতেছিল রিয়াল। এমন ইতিহাসের পরও সমর্থকদের আশা, রিয়াল শিরোপা জিতবে। কারণ? তাঁদের ভরসা—প্রিয় জিজু! জিদানের ‘মিডাস’ স্পর্শেই বদলে যাবে রিয়াল, এমন স্বপ্নই দেখছেন সমর্থকেরা।

কিন্তু জিদানের প্রেরণা কী? উত্তরটা কিছুটা চমক দিতে পারে—জিদানের প্রেরণা জিদান নিজেই। এর আগে ইতিহাসে যে একবার ‘৫ পয়েন্ট বাধা’ ডিঙিয়েও শিরোপা জিতেছিল রিয়াল, সেই ২০০২-০৩ মৌসুমের দলটির প্রাণ হয়ে যে ছিলেন জিদান নিজেই। বর্তমান স্পেন কোচ ভিসেন্তে দেল বস্কের অধীনে সেই মৌসুমে জানুয়ারির শুরুতে রিয়াল সোসিয়েদাদের চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে থাকার পরও মৌসুম শেষে শিরোপা গেছে রিয়ালেরই ঘরে। আর তাতে মৌসুমের শেষ অর্ধে রিয়ালের যা কিছু ভালো ছিল, মাঝমাঠ থেকে তার প্রায় সবকিছুরই উৎসে ছিলেন খেলোয়াড় জিদান।

রেকর্ড ৩২টি স্প্যানিশ লিগ শিরোপার মধ্যে ৯টির ক্ষেত্রে এমন মৌসুমের অর্ধেক শেষে পিছিয়ে ছিল রিয়াল। কিন্তু ২০০২-০৩ ছাড়া আর কোনটিতে দুই পয়েন্টের বেশি পিছিয়ে ছিল না তাঁরা।

বুট ছেড়ে এখন স্যুট পরছেন। খেলোয়াড় পরিচয় ছেড়ে জিদান এখন কোচ। কিন্তু খেলোয়াড় হিসেবে যা পেরেছেন, যেভাবে দলকে উজ্জীবিত করেছেন, একইভাবে কোচ হিসেবে কি পারবেন জিদান? সূত্র: মার্কা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা