,

৫টি সহজ উপায়ে রোধ করুন পেশীতে টান পড়া

1396019904_0মাঝে মাঝে অনেকের পেশীতে টান পড়ে। এই সমস্যাটায় বেশি খেলোয়াড়রা পড়ে থাকেন। প্রকৃতপক্ষে ৩৯% ম্যারাথন রানার, ৭৯% সাধারণ ক্রীড়াবিদ এবং ৬০% সাইকেল-আরোহীদের পেশী টানের সমস্যায় পড়তে দেখা যায়। তবে সাধারণ মানুষদেরও এই সমস্যায় পড়তে হয়। সাধারণত পিছনের পায়ের পেশিতে এবং থাইয়ের সামনের অংশে পেশি টান পড়ে থাকে। কয়েক সেকেন্ড থেকে ১৫ মিনিটের বেশি সময় পর্যন্ত এই পেশী টান থাকতে পারে। পেশী টানের ব্যথা অনেক মারাত্নক হয়ে থাকে। ঘরোয়া কিছু উপায়ে এই পেশী টান সমস্যা দূর করা যায়।
১। ঠান্ডা পানির সেঁক

ব্যথা অনেক বেড়ে গেলে ঠান্ডা পানির সেঁক দিতে পারেন। এটি আপনার পেশির টান কমিয়ে দিয়ে পেশিকে রিল্যাক্স করে দিয়ে থাকে। একটি কাপড়ে কয়েক টুকরো বরফ রেখে মুড়ে নিন। এইবার কাপড়টি দিয়ে পেশি টানের স্থানে সেঁক দিন। এটি ১৫ মিনিট ধরে রাখুন। দিনে ২ ঘন্টা পর পর এই কাজটি করুন। কিংবা ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারেন, এটিও আপনার পেশি টানের ব্যথা কমিয়ে দিবে।
২। আপেল সিডার ভিনেগার

পেশি টানের অন্যতম একটি কারণ হয়ে থাকে দেহে পটাসিয়ামের অভাব। আপেল সিডার ভিনেগারে উচ্চ পটাসিয়াম, বিভিন্ন পুষ্টি উপাদান শরীরের তরলের ভারসাম্য করে থাকে যা ড্রিহাইড্রেশন রোধ করে থাকে। এক গ্লাস গরম পানিতে এক টেবিল চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে নিন। এটি প্রতিদিন পান করুন। রাতের পেশী টান প্রতিরোধ করার জন্য এক চা চামচ আপেল সিডার ভিনেগার, এক চামচ মধু এবং এক টেবিল চামচ ক্যালসিয়াম ল্যাকটেট আধা গ্লাস পানিতে মিশিয়ে নিন। এটি প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আধ ঘণ্টা আগে পান করুন।
৩। হলুদ সরিষা

হলুদ সরিয়া কয়েক মিনিটের মধ্যে পেশি টান ভাল করে দিতে পারে। সরিষাতে অ্যাসিটিক অ্যাসিড আছে যা পেশী টানের ব্যথা দূর করে দিয়ে থাকে। এক চা চামচ সরিষা খান। এটি গরম দুধের সাথে খেতে পারেন।
৪। লবঙ্গের তেল

লবঙ্গ তেলের অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান পেশি টান এবং পেশির ফোলাভাব দূর করে থাকে। লবঙ্গের তেল কুসুম গরম করে নিন এবার এটি পেশি টানের স্থানে ম্যাসাজ করুন ৫ মিনিট। প্রয়োজন হলে এই ম্যাসাজ আবার করুন।
৫। পানি পান

পেশি টানের প্রধান একটি কারণ হল ডিহাইড্রেশন। যখনই পেশিতে টান পড়বে তখন ১ থেকে ২ গ্লাস পানি পান করুন। খেয়াল রাখবেন দিনে পর্যাপ্ত পরিমাণে পানি পানের অভ্যাস থাকতে হবে। আপনার যদি ব্যায়াম করার কারণে পেশিতে টান পড়ে থাকে, তবে ব্যায়াম শুরুর ২ ঘণ্টা আগে কয়েক গ্লাস পানি পান করে থাকুন।
টিপস
১। ভিটামিন ই রাতের পেশী টান প্রতিরোধ করে থাকে। এটি ধমনীতে রক্ত চলাচল সচল রাখে।
২। রাতে পেশী টান রোধ করতে পাতলা মোজা পরে ঘুমাতে পারেন। আপনার হাঁটুর কাছে একটি ছোট বালিশ রাখতে পারেন।
৩। ব্যায়াম করার আগে এবং পরে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম গ্রহণ করুন।
৪। শীতকালে পেশী টান রোধ করার জন্য বেশি পরিমাণে কাপড় পরিধান করুন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ