,

নানা কৌশলে মানুষকে বিপদে ফেলে পুলিশ

pulissঅভিযানের নামে পুলিশ নানা কৌশলে মানুষকে হয়রানি করছে বলে অভিযোগ করেছে নাটোরের স্থানীয়রা। তারা বলছেন, থানায় ধরে নিয়ে মামলার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করছে বাহিনীর কিছু সদস্য। তবে এ অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

নাটোরের দত্তপাড়া, হালসা, লক্ষ্মীপুরবাসীর কাছে পুলিশ এক আতঙ্কের নাম। অভিযানের নামে নানাভাবে মানুষকে হয়রানি করছে বাহিনীর কিছু সদস্য। আর সে ফাঁদ থেকে বেরিয়ে আসতে দিতে হচ্ছে মোটা অঙ্কের টাকা, নইলে তাদের বিরুদ্ধে হচ্ছে মামলা।
১০ জানুয়ারি আব্দুল আজিজকে সদর থানায় ধরে আনেন সেকেন্ড অফিসার আখতার ও এসআই সাইদুজ্জামান। মামলা থেকে বাঁচতে, এসআই অপু ঘোষের মধ্যস্ততায় ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই তাকে দিতে হয়েছে ২০ হাজার টাকা।
একই অভিযোগ করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যসহ আরও অনেকেই। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
স্থানীয়রা বলছে, ন্যায় বিচার নিশ্চিত করার বদলে হয়রানি করছে পুলিশ। তা বন্ধে সরকারের দ্রুত উদ্যোগ চেয়েছেন তারা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে