জিরো ডেমোক্রেসি
গণতন্ত্রের মুখপাত্র, আমেরিকার তৃতীয় প্রেসিডেন্ট ও ঐতিহাসিক এর লেখক টমাস জেফারসন ডেমোক্রেসিকে সংজ্ঞায়িত করেছেন এভাবে : জনগণ দ্বারা প্রতিষ্টিত সরকার; বিশেষভাবে : সংখ্যাগরিষ্ঠের শাসন।
ন : একটি সরকার যার সর্বময় ক্ষমতা জনগণের হাতে এবং সে ক্ষমতা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের দ্বারা চর্চিত হয় প্রতিনিধিত্বমুলক ব্যবস্থায় সাধারণত নির্দিষ্ট মেয়াদে অনুষ্টিত অবাধ নির্বাচনের মাধ্যমে।)
আব্রাহাম লিঙ্কনের কোটেশনটিতো পৃথিবীতে সর্বাধিক উচ্চারিত গণতন্ত্রের সংজ্ঞা: “এড়াবৎহসবহঃ ড়ভ ঃযব ঢ়বড়ঢ়ষব, নু ঃযব ঢ়বড়ঢ়ষব, ভড়ৎ ঃযব ঢ়বড়ঢ়ষব.”
রাষ্ট্রবিজ্ঞানীদের আরও অনেক রকম সংজ্ঞায় ও ব্যাখ্যায় ডেমোক্রেসির অন্যান্য অনেক উপাদানের কথা বলা আছে। মত প্রকাশের স্বাধীনতা, স্বাধীন বিচার ব্যবস্থা, মৌলিক অধিকার এসব বিষয় উল্লেখযোগ্য। তবে জনগণকে সরকার গঠন প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন করে কোনো গণতন্ত্রের কথা নেই। আরও সহজভাবে বলতে গেলে জনগণের সরাসরি ভোটের মাধ্যমে গঠিত সরকার ছাড়া গণতন্ত্রে কোনো সরকারের স্থান নেই।
২০১৪ সালের ৫ জানুয়ারি থেকে বাংলাদেশে জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের সকল ক্ষেত্রে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিত্বমুলক শাসন ব্যবস্থা প্রবর্তনের যে রাষ্ট্রীয় ও সরকারি ’মিশন’ শুরু হয়েছে তাতে বাংলাদেশ এখন পেঁৗঁছে গিয়েছে জিরো ডেমোক্রেসি কিংবা নিষিদ্ধ গণতন্ত্রের দেশে। আর এ মিশনের সফল বাস্তবায়নে রাজনীতি এখন ’প্রতিবন্ধি’। তাই এখন সংসদে যেমন বিরোধী দল নেই, ১৪৭,৫৭০ বর্গমাইলের কোথাও কোনো রাজনৈতিক কর্মসূচিও নেই শুধু সরকারি দলের ’কর্মকান্ড’ ছাড়া।
জিরো ডেমোক্রেসির ফাউন্ডেশনটা তৈরি হয়েছে ২০১৪ সালের ৫ জানুয়ারিতে। কারণ ওই দিনের জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন প্রক্রিয়া থেকে জনগণকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। শক্তি প্রয়োগ কিংবা কৌশলের অবতারণা যেটাই হোক কোনো সরকার যদি জনগণকে সম্পৃক্ত না করে কিংবা বাইরে রেখে ক্ষমতায় অধিষ্টিত হতে চায় ও টিকে থাকতে চায় তখনই সে রাষ্ট্রে গণতন্ত্র জিরোতে চলে আসে। বিরোধী দলসমুহের অক্ষমতা কিংবা সরকারের ’শক্তিমত্তা’ যেটাই হোক না কেন জনগণের ভোটবিহীন সরকারের শাসনে ও স্থায়ীত্বের প্রক্রিয়ায় অনিবার্য অপমৃত্যু ঘটে গণতন্ত্রের।
নিষিদ্ধ গণতন্ত্রের প্রধান ও একমাত্র শত্রু জনগণ। জনগণেরও একমাত্র ও প্রধান শক্তি ভোট। এই শক্তিটুকু ছাড়া শাসন প্রক্রিয়ায় জনগণের অবস্থান যে কোনো জড় পদার্থের মতই। নিষিদ্ধ গণতন্ত্রের দেশে তাই জনগণকে জড়পদার্থের মত করে রাখা হয় ভোটহীন নাগরিক করার মাধ্যমে। এটা না করতে পারলে ’জিরো ডেমোক্রেসি’ বাস্তবায়ন করা সম্ভব হয় না। পৃথিবীর বিভিন্ন দেশে যেসব স্বৈরশাসক, সামরিক শাসক ও একনায়ক টিকে ছিলেন এবং এখনও রয়েছেন তারা যত কিছুই করুক জনগণের ভোটাধীকার প্রশ্নে কখনো আপস করেননি। কারণ জনগণের ভোট জনগণের হাতে চলে গেলেই তাদের বিদায় ঘন্টা বেজে যায়।
যেকোনও দেশে গণতন্ত্রের মাত্রা ও স্বরুপ কি অবস্থায় রয়েছে তা বোঝা যায় জনপ্রতিনিধি নির্বাচনে সে দেশের জনগণের ভোটের অধিকার ও প্রয়োজনীয়তা কি অবস্থায় আছে তার উপর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বর্তমান সরকার এই ভূখন্ডে এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী সরকার। এখন অলৌকিকভাবে এদেশের দশ কোটি ভোটারকে একটি বিশাল মাঠে এনে জেফারসন কিংবা লিংকন যদি এ সরকারকে যারা গত সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন তাদেরকে হাত উঁচু করতে বলেন তাহলে হাতগুলোর সংখ্যা দেখে বর্তমান সিইসিকে ’গণতন্ত্রের বিরুদ্ধে অপরাধ’ মামলায় বিশেষ ট্রাইবুনালে সাজা না দেয়া পর্যন্ত তাদের আত্মা কবরে ফিরে যেতে চাইবে না।
উপজেলা নির্বাচনে অধিকাংশ উপজেলায় ও সিটি কর্পোরেশন নির্বাচনে জনপ্রতিনিধি হওয়ার জন্য অনেকেরই ভোটারের নিজ হাতে দেয়া ভোটের কোনও প্রয়োজন হয়নি। সর্বশেষ পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্রসমুহের ধ্বংসযজ্ঞের ব্যাপকতা জানতে পারলে গডজিলা সিনেমার পরিচালকের মাথায়তো আর একটা সিক্যুয়েল তৈরির চিন্তাভাবনা চলে আসবে। গডজিলা নামের দানবটি সাগর থেকে উঠে এসে লন্ডভন্ড করে দিয়েছে একটি শহর। পৌরসভা নির্বাচনে একটিমাত্র শহর নয় দুইশত শহরের অধিকাংশ ভোটকেন্দ্রগুলো লন্ডভন্ড হয়েছে মুহুর্মুহু আক্রমণে। যদিও কোনো দানবে এটা করেনি। তবে জনগণের ভোটে এভাবে আক্রমণ করে জনগণকে ভোট ও রাজনীতির বাইরে রাখা জিরো ডেমোক্রেসিতে বিশ্বাসীদের আদর্শগত কর্তব্য।
জিরো ডেমোক্রেসিতে শুধু সংসদে নয়, সংসদের বাইরেও কোনো বিরোধী দলের অস্তিত্ব থাকতে নেই। ’বিএনপি নিষিদ্ধ হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র’ এরুপ বক্তব্যও এখন সম্ভব হচ্ছে জিরো ডেমোক্রেসি স্থায়ীকরণের স্বপ্ন থেকে।। সংসদের পাতানো বিরোধী দল সরকারের সাথে। এবার দেশের অন্যতম প্রধান দলটিকে যদি নিষিদ্ধ করা যায় তাহলে বর্তমান সময়ের মত অনাগত ভবিষ্যতেও জিরো ডেমোক্রেসির জয়জয়কার অবস্থা ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে। জিরো ডেমোক্রেসিতে ভোটাধিকার ও বিরোধী দল বিলুপ্তকরণের সাথে সাথে মিডিয়াসহ রাষ্ট্রের অন্যান্য স্তম্ভ ও অঙ্গগুলিকে সরকারের সাথে একাকার করে ফেলা হয়। সে বিবেচনায় বাংলাদেশ এখন স্বর্ণযূগে।
পৃথিবীতে গণতান্ত্রিক দেশসমুহে ভোট ও জনগণকে রাজনীতি থেকে বিতাড়ন করে রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে থাকা সরকারগুলোর স্থায়ীত্ব এক-এক দেশে ও সময়ে এক-এক রকম হয়। তবে পরিণতি একই রকম। কারণ জনগণের ইচ্ছার বিপক্ষে যে কোনও শক্তিই অপশক্তি। আবার ডেমোক্রেসি বনাম জিরো ডেমোক্রেসির লড়াইয়ে শেষ হাসিটা কিন্ত ডেমোক্রেসিরই। কারণ রাজনীতিতে গণতন্ত্র একটি দেহ হলে জিরো ডেমোক্রেসি সে দেহের ক্ষতিকারক টিউমার মাত্র; দেহ কিংবা সে দেহের অঙ্গ নয়।











