,

মালয়েশিয়ায় ভূমিধসে বাংলাদেশি নিহত

news-image

মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যাল্ডের বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় ভূমিধসে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, তাঁর নাম কাশেম মুন্সি (৩৮)। বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। তিনি মাত্র দুদিন আগে মালয়েশিয়ায় এসেছিলেন। বৃহস্পতিবার সকালে তারেসুরের কামপাং সুঙ্গাই গিতান অঞ্চলে বসবাসরত ওই বাংলাদেশির অস্থায়ী কুঁড়েঘরে ভূমি ধসে পড়লে এ দুর্ঘটনা ঘটে। কাশেম ওই কুঁড়েঘরে একা থাকতেন। ঘরটি মূলত প্লাস্টিক শিট দিয়ে তৈরি।

ক্যামেরুন হাইল্যান্ড ফায়ার স্টেশনের প্রধান মুহাম্মদ হাজিক হাজমি মালয়েশিয়া জনপ্রিয় ইংরেজি দৈনিক নিউ স্ট্রেইটস টাইমস অনলাইনকে জানান, সকাল ৮টা ২৫ মিনিটে সাহায্য চেয়ে ফোন করা হলে ঘটনাস্থলে তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসের কর্মীদের পাঠানো হয়। মুহাম্মদ হাজিক হাজমি বলেন, আমরা সোয়া ৯টার দিকে মাটির নিচ থেকে বাংলাদেশির লাশ উদ্ধার করি। পরে ঘটনাস্থলেই পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

নিহত বাংলাদেশির লাশ মালয়েশিয়া ক্যামেরুন হাইল্যাল্ডের তানারাটা সুলতানা হাজাহ হাসপাতালে রাখা হয়েছে। তাঁর মরদেহ দেশে পাঠানোর ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। হাজিক গ্রামবাসীর বরাত দিয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, কাশেম একটি সবজি খামারে কাজ করতেন। মাত্র দুইদিন আগে তিনি এসেছেন। সবজি খামারের একটি ছোট্ট কুঁড়েঘরে বাস করতেন তিনি। এনটিভিবিডি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা