,

বুর্কিনা ফাসোর হোটেলে বন্দুকধারীদের হামলা, নিহত ২০

news-image

আফ্রিকান দেশ বুর্কিনা ফাসোর রাজধানী উয়াগাদুগুর একটি হোটেলে মুখোশধারী বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৫ ব্যক্তি আহত হয়েছেন। হামলাকারীরা হোটেলটিতে থাকা একাধিক ব্যক্তিকে জিম্মি করেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। জিম্মি ব্যক্তিদের মুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী হোটেলটির ভেতরে অভিযান চালানোর চেষ্টা করছে। উয়াগাদুগু বিমানবন্দরের কাছে অবস্থিত স্পেনডিড নামে চার তারা এ হোটেলটিতে জাতিসংঘের কর্মকর্তারা ও পশ্চিমা দেশগুলোর পর্যটকরা বুকিং নিয়ে থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দেশটির স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ৭টায় হোটেলটির বাইরের দিকে প্রথমে দু’টি গাড়ি বোমা হামলা চালানো হয়। এরপরই তিন থেকে চার মুখোশধারী হামলাকারী গুলি ছুড়তে ছুড়তে হোটেলের ভেতরে প্রবেশ করে। স্থানীয় একটি হাসপাতালের ডিরেক্টর রবার্ট সাঙ্গারে জানান, হামলায় অন্তত ২০ জন নিহত ও ১৫ জান আহত হয়েছে। হামলা শুরুর পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হোটেলটিকে ঘিরে ফেলে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রী আলফা বেরি জানিয়েছেন, জিম্মি ব্যক্তিদের মুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী হোটেলটির ভেতরে অভিযান চালানোর চেষ্টা করছে। ফ্রান্সের স্পেশাল ফোর্সসহ অন্যান্য দেশের সহায়তা চাওয়া হয়েছে। দেশটির স্থানীয় টেলিভিশন চ্যানেল বারকিনা ২৪ জানিয়েছে, সিকিউরিটি ফোর্সের সদস্যরা হোটেলটির ভেতরে প্রবেশের চেষ্টা চালাচ্ছে। স্থানীয় সময় সকাল ৬টা পর্যন্ত ঘটনাস্থল ও এর আশপাশের এলাকায় কারফিউ জারি করা হয়েছে বলে বুর্কিনা ফাসোতে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত গিলেস থিবোল্ত জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলার পর থেকে হামলাকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে গুলি বিনিময় হচ্ছে। হামলাকারীরা হোটেলটির ভেতরে একাধিক ব্যক্তিকে জিম্মি করেছে। একটি জিহাদি পর্যবেক্ষক দল এ ঘটনায় আল কায়েদার ইসলামি মাগরেবকে দায়ী করেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা