,

আমেরিকায় মুরগীর বাজারে ক্যান্সার আতঙ্ক

news-image

বিতর্ক শুরু হয়েছিল বেশ আগে থেকেই। তাই সংশয় থাকলেও বেশ নিশ্চিন্তেই বাড়িতে বা রেস্টুরেন্ট বসে চিকেন ফ্রাইয়ে কামড় বসান আমেরিকানরা। কিন্তু অবশেষে বিতর্কের অবসান ঘটালো দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। তারা ঘোষণা দিলো, আমেরিকার বাজারের ৭০ শতাংশেরও বেশি মুরগীতে ক্যান্সার সৃষ্টিকারী আর্সেনিক রয়েছে।

এ খবর প্রকাশ পাওয়ামাত্র ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে চারদিকে। বাজারের বিভিন্ন শপিং মলে যে মুরগীর মাংস পাওয়া যায় তাতে রয়েছে আর্সেনিক। ক্যান্সার সৃষ্টিকারী এই খনিজ মাংসের মাধ্যমে দেহে প্রবেশ করছে। এই বিষাক্ত রাসায়নিক পদার্থের অতিরিক্ত দেহে গেলে মৃত্যু ঘটতে পারে। মারাত্মক বিষয়টি হলো, বাজারের ৭০ শতাংশের বেশি মুরগীতে এ অবস্থা! তাহলে সবাই আর্সেনিক খেয়ে চলেছেন সেই কবে থেকে।

আমেরিকার মাল্টিন্যাশনাল ফার্মাসিউটিক্যাল কম্পানি পিফাইজার-কে আর্সেনিকপূর্ণ ওষুধ রোক্সারসন উৎপাদন বন্ধ করতে বলেছে এফডিএ। বাজার থেকে সংগ্রহকৃত অর্ধেকের বেশি মুরগীর লিভারে রোক্সারসন পাওয়া গেছে।

ওয়ার স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ১০০০ ব্রয়লার মুরগি পরীক্ষা করা হয়। এদের লিভারে প্রচুর পরিমাণে অজৈব আর্সেনিক পাওয়া গেছে। এদের দেহে ৩-নাইট্রো নামের পদার্থও পাওয়া গেছে যা ওষুধ হিসাবে প্রয়োগ করা হয়। এই রাসায়নিক পদার্থটিও জুলাই থেকে বিক্রি বন্ধ করবে পিফাইজার।

এর আগেও এফডিএ মুরগীর মাংসে আর্সেনিকের মাত্রা এমনভাবে নিয়ন্ত্রণ করেছে যা গ্রহণে স্বাস্থ্যের ক্ষতি হবে না। কিন্তু হঠাৎ করেই তারা জরুরি ভিত্তিতে একে হুমকি বলে ঘোষণা দিয়েছে। মূলত আর্সেনিক মানুষের জন্যে মারাত্মক ক্ষতিকর। কম বয়সী মানুষের মস্তিষ্ক এবং দেহের নানা অংশে মারাত্মক ক্ষতিসাধন করে। তা ছাড়া ক্যান্সারের বিষয় তো রয়েছেই। সূত্র : এমএসএন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা