,

পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টায় ৭৫ বাংলাদেশি গ্রেপ্তার

3535আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রজাতন্ত্র দিবসের আগে পৃথক চারটি স্থান থেকে ৭৫ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এ গ্রেপ্তারের ঘটনায় দেশটির প্রশাসনে তোলপাড় শুরু হয়েছে। বিশেষ করে মাত্র কয়েক ঘণ্টা পরই যেখানে ভারতের প্রজাতন্ত্র দিবস। আর দেশজুড়ে যেখানে জঙ্গী হামলার আশঙ্কায় সতর্কতা জারি রয়েছে, ঠিক এমন একটি নিরাপত্তা বেষ্টনির মধ্যেই সীমান্ত দিয়ে কীভাবে এইসব মানুষ ভারতের মূল ভূখণ্ডে অনুপ্রবেশ করলো- তা নিয়েও প্রশ্ন উঠছে।

গতকাল বৃহস্পতিবার পূর্ব মেদেনীপুরের সাতহাটা থানার কুঁকড়াহাটির ভাঙাপাড়া থেকে ৫৩ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। এদের মধ্যে ১৪ শিশু এবং ১৩ জন নারী রয়েছে। গ্রেপ্তারকৃত সবার বাড়ি বাংলাদেশের পাবনা জেলায়। পৃথক অভিযানে একই দিন দক্ষিণ চব্বিশ পরগনার জেলার কেনিংয়ের পূর্ব শিবনগর গ্রাম থেকে আরো ছয়জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে গত বুধবার বসিরহাটের স্বরূপনগর সীমান্ত থেকে ১৪ জন এবং ওই রাতেই কলকাতার নিউটাউন এলাকা থেকে সন্দেহভাজন দুইজন বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করে দেশটির নিরাপত্তা বাহিনী। পূর্ব-মেদেনীপুর জেলা পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারকৃত বাংলাদেশিদের স্থানীয় একটি ইটভাটায় নিযুক্ত করেছিলেন এক বাংলাদেশি দালাল।

ওই দালালসহ ইটভাটার তিনজন মালিককেও বাংলাদেশিদের অবৈধভাবে কাজে লাগানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তবে বুধবার বসিরহাটের স্বরূপনগর সীমান্ত থেকে গ্রেপ্তার হওয়া বাংলাদেশিরাও কাজের সন্ধানে দালালের সাহায্যে ভারতে অনুপ্রবেশ করে বলে জানিয়েছে উত্তর চব্বিশ পরগনার জেলা পুলিশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা