,

পশ্চিম আফ্রিকায় আবারও ইবোলায়

160115023413_the_ebola_outbreak_640x360_afp_nocreditপশ্চিম আফ্রিকাকে ইবোলামুক্ত ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই সিয়েরা লিওনে আরো একজনের মৃত্যু হয়েছে এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে।
রাজধানী ফ্রিটাউনের কর্মকর্তারা বলছেন, উত্তরাঞ্চলীয় একটি জেলায় যে রোগীটির মৃত্যু হয়েছে তার স্বাস্থ্য পরীক্ষায় নিশ্চিত হয়েছে যে তিনি ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা গতকাল বৃহস্পতিবারই ঘোষণা করেছিলো যে পশ্চিম আফ্রিকা থেকে ইবোলা ভাইরাসকে নির্মূল করা হয়েছে।
আর সিয়েরা লিওনকে ইবোলামুক্ত ঘোষণা করা হয়েছিলো ৭ই জানুয়ারি।
তবে এই ঘোষণার সময় সংস্থাটির পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়েছিলো যে, তার মানে এই নয় যে এখানে আর কেউ এই ভাইরাসে আক্রান্ত হবে না।
স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা বলছেন, এই ভাইরাস থেকে আক্রান্ত ব্যক্তিকে মুক্ত করা সম্ভব হলেও ইবোলা তার শরীরে আরো কয়েক মাস থেকে যেতে পারে।
কর্মকর্তারা বলছেন, নিহত ব্যক্তির সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরকে এখন কয়েক সপ্তাহের জন্যে আলাদা করে রাখা হচ্ছে।
এই ভাইরাসে পশ্চিম আফ্রিকার গিনি, লাইবেরিয়া এবং সিয়েরা লিওনে গত দু’বছরে ১১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
শুধু সিয়েরা লিওনেই নিহত হয়েছে প্রায় চার হাজার মানুষ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা