,

হুদার জোট যোগ দিচ্ছে ক্ষমতাসীন ১৪ দলে!

2015_11_20_19_16_53_eSQPxFZFqHXcY7YCiHFvb2JU8YRAYd_originalবিএনপির বহিষ্কৃত নেতা নাজমুল হুদার সংগঠিত জোট বিএনএ ক্ষমতাসীন ১৪ দলীয় জোটে যোগ দিচ্ছে- এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শুক্রবার এক অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম এদের অকুণ্ঠ প্রশংসা করেছেন এবং ১৪ দলে নেয়ার ব্যাপারে আলোচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

সুপ্রিমকোর্ট বার অডিটরিয়ামে বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘সুষ্ঠু রাজনীতির মাধ্যমে সুশাসন ও সুশাসনের ভিত্তিতে মানবাধিক সম্মত সমাজ প্রতিষ্ঠা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন নাসিম। অনুষ্ঠানে তিনি ছিলেন প্রধান আতিথি।

নাসিম বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের চেয়ে বড় জোট বিএনএ! মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার উন্নয়নকে মেনে নিয়ে তাদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

নাসিম আরো বলেন, ‘বিএনপি-জামায়াতের নৈরাজ্য থেকে আপনারা বেরিয়ে এসেছেন। এ দ্বারাই প্রমাণিত হয়েছে বিএনএ নৈরাজ্য ও জ্বালাও পোড়াওয়ের বিরোধী। এটি একটি ইতিহাস।’

১৪ দলের সঙ্গে কথা বলে বিএনএকে জোটে নেয়ার বিষয়ে কথা বলবেন বলেও আশ্বস্ত করেন তিনি। এসময় উপস্থিত নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

এসময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘২০১৯ সালের জাতীয় নির্বাচনে খালেদা জিয়া নাকে খত দিয়ে হলেও নির্বাচনে আসবেন। কথাটি আপনারা লিখে রাখুন।’

বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ ন্যাশনাল মহিলা কংগ্রেস, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টিসহ ৩১ সংগঠনের নেতারা অনুষ্ঠানে বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিএনএর আহ্বায়ক ব্যারিস্টার নাজমুল হুদা উপস্থিত থাকার কথা থাকলেও নিকটাত্মীয়ের মৃত্যুর কারণে তিনি আসতে পারেননি বলে জানানো হয়েছে।

বাংলামেইল২৪ডটকম

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে