,

শ্রীলংকার জয়ে না খেলেই সেমিতে বাংলাদেশ

1450601201_0বঙ্গবন্ধু গোল্ডকাপে সেমিফাইনাল নিয়ে যে দুশ্চিন্তা ছিলো মামুনুলদের, তা কেটে গেছে। মালয়েশিয়ার যে দলটির কাছে পরাজিত হয়েছিলো বাংলাদেশ; তাদের বিপক্ষেই ২-১ এর জয় তুলে নিয়েছে শ্রীলংকা ফুটবল দল। ফলে নেপালের বিপক্ষে মাঠে নামার আগেই সেমিফাইনাল নিশ্চিত হলো স্বাগতিক দলটির। মালয়েশিয়া ও শ্রীলংকার মধ্যকার ম্যাচের প্রথমার্ধে একটি গোল করে শুরুতেই লিড নেয় শ্রীলংকা দল। ওই অর্ধে, আর কোন গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের ব্যবধান বাড়ায় দলটি। এরপর একাধিক আক্রমণে খেলায় ফিরতে মরিয়া মালয়েশিয়া শেষ আটমিনিটের মাথায় একটি গোল করলেও, শেষরক্ষা হয়নি। ফলে ২-১ এর জয় নিয়ে মাঠ ছাড়ে শ্রীলংকা।  এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত, নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ দল। আগেই সেমিফাইনাল নিশ্চিত হওয়ার কারনে, অধিক আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে বাংলাদেশ; তা বোলার অপেক্ষা রাখে না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা