,

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ গুণি শিল্পীকে সম্মাননা প্রদান

Picব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার পাঁচ গুণী শিল্পীকে সম্মাননা দিয়েছে জেলা শিল্পকলা একাডেমি। আজ শুক্রবার বিকেলে শহরের আলাউদ্দিন খাঁ পৌর-মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কীত সংসদ স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
জেলা প্রশাসক ও শিল্পকলা একাডেমির সভাপতি ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার এম.এ মাসুদ, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।
প্রধান অতিথির বক্তব্যে র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ৭১’র প্রেতাত্মারাই গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় তা-ব চালিয়েছে। বেজন্মা ও রাজাকার ছাড়া মুক্তিযোদ্ধা সংসদের কেউ হামলা চালাতে পারে না।
তিনি বলেন, অস্বীকার করার কোনো উপায় নেই গত মঙ্গলবার যখন মাদ্রাসা ছাত্ররা তা-ব চালাচ্ছিল তখন জেলা প্রশাসনের কর্তব্যক্তিরা তাদের প্রতি নমনীয় ছিলেন। তিনি ভিডিও ফুজেট দেখে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানান।
অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্তরা হলেন- আলোকচিত্রে মানিক লাল ভৌমিক, সঙ্গীতে সন্ধা রাণী রায়, যন্ত্র সঙ্গীতে মো. শামছুদ্দিন খান, লোক সংস্কৃতিতে দুর্গা চরণ দাস ও যাত্রা শিল্পে চন্দ্রা রাণী দাস। সম্মানাপ্রাপ্ত প্রত্যেক শিল্পীকে প্রধান অতিথি মেডেল, সনদপত্র ও ১০ হাজার টাকার চেক তুলে দেন। পরে আলোচনা শেষে সম্মাননাপ্রাপ্ত শিল্পী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Pic B.baria 2

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে