,

পাইথনের পেটে চাপ দিয়ে ছাগল উদ্ধার!

Snek_BG_146763790আন্তর্জাতিক ডেস্ক :  অ্যানাকোন্ডা সিরিজের ছবিগুলো যারা দেখেছেন, তারা অজগর সম্পর্কে কিছুটা হলেও ধারণা রাখেন। তবে এখন পর্যন্ত আস্ত মানুষ গিলে খাওয়ার মতো সাপের দেখা না মিললেও ছাগল, খরগোশ গিলে খাওয়ার মতো পাইথন কিন্তু ঠিকই আছে।

সম্প্রতি দক্ষিণ ভারতের কেরালায় এমনই এক পাইথন গিলে খেল স্থানীয় এক কৃষকের দু-দু’টো ছাগল। কৃষকও নাছোড়। জীবিত অথবা মৃত, গৃহপালিত পশু দু’টো তার ফেরত চাই-ই চাই। আর তাই শিকার শেষে সাপটা যখন ফিরে যাচ্ছিল, গ্রামের সড়কে এটিকে ঠিকই ধরে ফেলেন তিনি। শুধু কি তাই, সেই সাপের উদরে চাপ দিয়ে বের করে আনেন ছাগল দু’টোকে।

এক ভিডিও ফুটেজে দেখা যায়, দু’পায়ের মাঝে সাপটাকে ফেলে তার পেটে চাপ দিচ্ছেন ওই কৃষক। একটা পর্যায়ে সাপের মুখ হা করিয়ে তিনি ছাগল দু’টোকে বেরও করে আনেন। কিন্তু ততক্ষণে ধরাধাম ত্যাগ করেছে প্রিয় ছাগলগুলো।

ধারণা করা হচ্ছে, পাইথনটি কৃষকের ছাগল দু’টোকে শিকারের পর মহাসড়ক পর্যন্ত যেতে পেরেছিল। ততক্ষণে গ্রামবাসী টের পেয়ে তাড়া করে এটিকে। এদিকে, ক্ষুধার তাড়নায় শিকারের সময় সাপটিও বুঝতে পারেনি, প্রয়োজনের চেয়ে ঢের বেশি খেয়ে ফেলছে। ফলে পালাতে ব্যর্থ হয় এটি।

ছাগল দু’টোর পরিণতি সম্পর্কে জানা গেলেও ছয় ফুট লম্বা পাইথনটার শেষ পর্যন্ত কি হয়েছিল, তা জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা