,

চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ১০

china1452827820আন্তর্জাতিক ডেস্ক : চীনের আকেটি আতশবাজি কারখানায় শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো সাতজন। বৃহস্পতিবার হেনান প্রদেশের টংক্সু জেলার কাইফেং শহরে এ ঘটনা ঘটে।
নিরাপত্তা কর্মীদের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বিস্ফোরণে ঘটনাস্থলেই ১০ জন নিহত হয়েছে। আহত সাতজনকে দ্রুত পাশ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে তা জানানো হয়নি।

এদিকে, বৃহস্পতিবার রাতে দেশটির ঝিজিয়াং প্রদেশের হাংঝৌ শহরে গ্যাস ট্যাংকার বহনকারী একটি গাড়িতে আগুন ধরে গেলে পরে সেটি বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় পাশের একটি কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫ মিনিটে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। স্থানীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা