,

অস্ট্রেলিয়ার বিখ্যাত সিডনি অপেরা হাউসখালি করা হলো

news-image

অস্ট্রেলিয়ার বিখ্যাত সিডনি অপেরা হাউস চত্বরে গতকাল ‘সতর্কতামূলক’ অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় অপেরা হাউস চত্বর থেকে সরিয়ে দেয়া হয় উপস্থিত দর্শনার্থী ও কর্মরতদের। ম্যানলি থেকে ফেরি চলাচলও বন্ধ করে দেয় তারা। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরেই এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ খবর জানিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর দুটার দিকে এ অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় সিডনি অপেরা হাউস ও এর আশপাশের এলাকা থেকে সব মানুষকে সরিয়ে দেয়া হয়। একই সঙ্গে রাস্তায় রাস্তায় ধাতব বেড়া স্থাপন করা হয়। এ সময় ম্যানলি ফেরিঘাটে উপস্থিত মানুষকে তল্লাশি করা হয়। ম্যানলি থেকে অপেরা হাউসের চারপাশের ঘূর্ণায়মান পথের একটি ফেরির যাত্রা বাতিলও করা হয়; অন্য ফেরিগুলোর সময় পিছিয়ে দেয়া হয়। পরে স্থানীয় সময় দুপুর সাড়ে তিনটায় পুলিশ আনুষ্ঠানিকভাবে অভিযানের সমাপ্তি ঘোষণা করে। পুলিশের পক্ষ থেকে বলা হয়, ‘সামাজিক যোগাযোগমাধ্যম থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ অপেরা হাউস, ম্যানলি ও আশপাশের এলাকায় সতর্কতামূলক অভিযান চালায়।’ পুলিশ এর চেয়ে বেশি তথ্য প্রদান না করলেও সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, বোমা হামলার আশঙ্কাতেই পুলিশ এ অভিযান চালিয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা