,

জাকার্তা সিরিজ বোমা হামলার জন্য দায়ী আইএস

2016_01_14_20_08_12_0M5Ezdk5CCeXe0t93jftuyrBjxP3NF_originalআন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সিরিজ বোমা হামলার ঘটনায় দায় স্বীকার করে নিয়েছে ইসলামিক স্টেট সন্ত্রাসী সংগঠন। বৃহস্পতিবার সকালের এই বোমা হামলা এবং বন্দুকযুদ্ধে হামলাকারীসহ ৭ জন নিহত হয়েছেন।

আইএসের সাথে জড়িত একটি সংবাদ সংস্থা হামলায় আইএসের জড়িত থাকার সংবাদ দিয়েছেন। জাকার্তার পুলিশ প্রধান টিটো কারানাভাইনও এতে সায় দিয়ে বলেছেন, এই হামলায় আইএস নিঃসন্দেহে জড়িত ছিল।

কারানাভাইন সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, ইন্দোনেশিয়ার নাগরিক বাহরুন নাঈম ইসলামিক স্টেট যোদ্ধা হিসেবে কর্মরত ছিলেন সিরিয়াতে। পুলিশের ধারণা তিনিই খুব সম্ভবত এই হামলা পরিকল্পনার নেপথ্যে রয়েছেন। এর আগে পুলিশের তরফ থেকে আল জাজিরাকে জানানো হয়েছিল, আইএস নাকি হামলার এই ব্যাপারে নির্দিষ্ট হুমকি দিয়েছিল।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০ টার দিকে জাতিসংঘ অফিসের ৫০ মিটার দূরত্বের একটি ক্যাফেতে পরপর ৬ বার বিস্ফোরণ ঘটে। এতে করে নিকটবর্তী সারিনা শপিং মলের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। বিস্ফোরণের পরপরই নিরাপত্তা বাহিনী অভিযান চালায়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ হাতে নেয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা