,

টি–টোয়েন্টির দুর্বলতা মাথায় রেখেই মাঠে নামবে মাশরাফিরা

1440129072স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে অতিরিক্ত মনোযোগ নিয়ে অনেক কথা ক্রিকেট মহলে। টি-টোয়েন্টিতে রূপান্তরিত এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচের বদলে শুধুই টি-টোয়েন্টি খেলার সিদ্ধান্ত বিসিবির। অন্য দেশগুলো যেখানে টেস্ট-ওয়ানডে সবই খেলছে। ব্যাপারটা ঠিক হয়েছে কি না, এই বিতর্কের মধ্যেই অধিনায়ক মাশরাফির সরল স্বীকারোক্তি, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে তো আমরা এমন কিছু করতে পারিনি। আফগানিস্তানেরও পেছনে বাংলাদেশের অবস্থান।’
ক্রিকেটের সংক্ষিপ্ততম এই ফরম্যাট বাংলাদেশের চিরকালীন দুর্বলতার জায়গা—এটা র‍্যাঙ্কিং দেখলেই বোঝা যায়। আজ খুলনায় শেখ আবু নাসের স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসে মাশরাফি সেই সত্যিটাই স্বীকার করলেন। তবে একই সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটে অতিরিক্ত মনোযোগটা যে পরিস্থিতির কারণেই দিতে হচ্ছে, বললেন সেটিও, ‘বিশ্বকাপকে সামনে রেখে টি-টোয়েন্টিতে গুরুত্ব দেওয়া হচ্ছে, এটা কেবল বাংলাদেশই নয়, অনেক দেশই দিচ্ছে। আমাদের কিছু করার নেই।’
টি-টোয়েন্টিতে গুরুত্ব বেশি থাকলেও ক্রিকেট উন্নতিতে টেস্ট ম্যাচের যে বিকল্প নেই সেটা মানেন মাশরাফিও, ‘আমি অবশ্যই বলব টেস্ট ম্যাচই আসল। ক্রিকেটের উন্নতি করতে হলে টেস্ট ম্যাচের বিকল্প নেই।’
টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই একই সঙ্গে মনোযোগ দেওয়াটা জরুরি হলেও সময়সূচিকে একটা বড় সমস্যা মনে করেন মাশরাফি, ‘আমরা জানি না সামনের ছয় মাস আমাদের কার সঙ্গে খেলা আছে। আমাদের এটা জানতে হবে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড যে টেস্ট সিরিজ খেলছে, তা পাঁচ বছর আগেই ঠিক করা আছে। এটা একটা বড় ব্যাপার।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে