,

বাংলাদেশ অলিম্পিক দল পারল না

d1947b95063a192bdffb08ea95438530-Bangladesh-U-23স্পোর্টস ডেস্ক : যশোরে বাহরাইনের সঙ্গে অন্তত ড্র করেছিল বাংলাদেশ অলিম্পিক দল। কিন্তু ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে সেটিও পারল না। নিজেদের দ্বিতীয় গ্রুপ ম্যাচে আজ বাংলাদেশ অলিম্পিক দল হেরে গেছে ২-০ ব্যবধানে। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে মালদ্বীপ। দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে বাংলাদেশ অলিম্পিক দল। সেমিফাইনালে উঠতে হলে আগামী শনিবার শেষ ম্যাচে কম্বোডিয়াকে শুধু হারালেই চলবে না, জয়ের ব্যবধানটাও বড় হতে হবে। একই সঙ্গে তাকিয়ে থাকতে হবে বাহরাইন-মালদ্বীপ ম্যাচের দিকেও।
মালদ্বীপের এই দলের পোশাকি নাম অনূর্ধ্ব-২৩। কিন্তু সর্বশেষ সাফে খেলা মালদ্বীপের কমপক্ষে নয়জন ফুটবলার আছেন দলে। এর মধ্যে সিনিয়র পাঁচজন খেলেছেন। যদিও মালদ্বীপের সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার আলী আশফাককে তাঁর ঘরোয়া ক্লাব ছাড়েনি। অবশ্য তাঁকে ছাড়াই টুর্নামেন্টে দুর্দান্ত খেলছে মালদ্বীপ। সাফের সেমিফাইনালিস্টরা যশোরে প্রথম ম্যাচে কম্বোডিয়ার সঙ্গে জিতেছিল ৩-২ গোলে।
আজ ম্যাচের ১৬ মিনিটে নাশিদের ক্রস থেকে ইসমাইল প্রথমে এগিয়ে নেন মালদ্বীপকে। ২৩ মিনিটে আরেকটি সফল আক্রমণ। এবার স্কোরার থেকে প্লেমেকার হয়ে গেলেন ইসমাইল। তাঁর ক্রস থেকে ইমাজের শটে ব্যবধান দ্বিগুণ হয়। তবে দুটি গোলেই বাংলাদেশ অলিম্পিক দলের রক্ষণের ভুল ছিল চোখে পড়ার মতো। নিজেদের বক্সের সামনে ভুল পাস, আর প্রতিপক্ষ খেলোয়াড়দের কড়া পাহারায় না রাখতে পারার মাশুলই দিতে হয়েছে দলকে।
দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে ওঠে অলিম্পিক দল। রুবেল মিয়া চোখে পড়ার মতো কয়েকটি আক্রমণও করেছেন। ৬৭ মিনিটে তাঁর চমৎকার পাস থেকে আমিনুর রহমান সজীব গোল করতে পারেননি। সামনে ছিলেন তখন শুধুই গোলরক্ষক ফয়সাল মোহাম্মদ। বাকি সময়ে মালদ্বীপের বক্সে কয়েকবার আক্রমণ চালিয়েও কোনো গোল পাননি রেজাউল-রুবেলরা।
ম্যাচ শেষে আজও পুড়ল আতশবাজি। কিন্তু বারুদের গন্ধ তাই বিষাদই ছড়িয়েছে বাতাসে। বাংলাদেশ অলিম্পিক দল: জিয়াউর, কেস্ট, অরূপ, রেজাউল, শাকিল, ইমন (শাহেদ), সজীব, বাবু (রুবেল), ফাহাদ, জনি, সিফাত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে