,

‘গরুর মাংস খেয়েছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ’

Ramkrishna-655x360-300x300 কামারপুকুরের ব্রাহ্মণ পরিবারের সন্তান, মা কালীর উপাসক এবং দক্ষিণেশ্বর মন্দিরের পূজারি গদাধর চট্টোপাধ্যায় ভক্ষণ করেছেন গোমাংস।
এমনই দাবি করেছেন ভারতের বিতর্কিত লেখক বাঞ্জাগেরে জয়প্রকাশ। একাধিক হিন্দুত্ববাদী সংগঠনের সমালোচনা ও প্রতিবাদের মুখেও নিজের অবস্থানে অবিচল দক্ষিণ ভারতের এই লেখক।
ছাত্র-শিক্ষক সম্পর্ক নিয়ে বক্তব্য রাখতে গিয়ে রামকৃষ্ণ-বিবেকানন্দের উদাহরণ দিয়েছেন জয়প্রকাশ। সেই অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়েই এরূপ মন্তব্য করেন তিনি।
তাঁর দাবি, ‘উনবিংশ শতকের মা কালীর উপাসক রামকৃষ্ণ পরমহংসদেব আমিষ খেয়েছিলেন। এমনকি গরুর মাংসও খেয়েছিলেন।’ ঠাকুর শ্রী রামকৃষ্ণ ধূমপানেও আসক্ত ছিলেন বলে দাবি করেছেন লেখক জয়প্রকাশ।
তাঁর কথায়, রামকৃষ্ণ দেব নিজে ধূমপান করেলও কখনও শিষ্য বিবেকানন্দকে ধূমপানে উৎসাহিত করেননি।’ বীর সন্ন্যাসী বিবেকানন্দকে তাঁর গুরু রামকৃষ্ণ দেব আদৌ কোনও জ্ঞান প্রদান করেছিলেন কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। তাঁর মতে, ‘রামকৃষ্ণ দেব তাঁর শিষ্য স্বামী বিবেকানন্দকে জীবনে চলার সঠিক পথ দেখিয়েছিলেন। সেই পথে হেঁটেই সাফল্যের শিখরে যেতে পেরেছিলেন বিবেকানন্দ।’ শিক্ষক-ছাত্র সম্পর্ক এমনই হওয়া উচিত বলেই মনে করেন বাঞ্জাগেরে জয়প্রকাশ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা