বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের ক্রিকেট নিয়ে আইসিসির গবেষণা শুরু

iccস্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটে নিয়ে গবেষণা করবে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির এই ইচ্ছের খবর গত ডিসেম্বরেই চাউর হয়েছিল। ক্রিকেট দুনিয়ার উঠতি, অনগ্রসর দেশগুলোর সামনে বাংলাদেশের ক্রিকেটের উত্থানকে অনুকরণীয় উদাহরণ হিসেবে তুলে ধরার ইচ্ছে আইসিসির। তাই এই গবেষণা। আইসিসি দায়িত্ব দিয়েছে অস্ট্রেলিয়ার ডেইকেন ইউনিভার্সিটির শিক্ষক শিলা এনগুয়েনকে। মেলবোর্নভিত্তিক ওই ইউনিভার্সিটির বিজনেস বিভাগের পরিচালক তিনি।
দুই সদস্যের গবেষণা দল ঢাকায় পৌঁছেছে মঙ্গলবার। ৪ দিনব্যাপী গবেষণার কাজও শুরু করেছেন তারা। এজন্য বিসিবির পরিচালক, কর্মকর্তা, ক্রিকেটারসহ অনেকের সঙ্গেই কথা বলবেন তারা। পুরো গবেষণা কার্যক্রম পরিচালনা করবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক, প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। যিনি বর্তমানে আইসিসিতে ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত।
বুধবার মিরপুরে কাজের ফাঁকে শিলা এনগুয়েন কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গেও। তিনি বলেছেন, ‘আমি এখানে আসতে পেরে খুবই আনন্দিত। বিসিবির কর্মকর্তাদের সঙ্গে গত ১২ ঘণ্টায় আমি যেটুকু জেনেছি তা সত্যিই অসাধারণ। বাংলাদেশ অনেক টুর্নামেন্টের সঙ্গে যুক্ত। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া থেকে আসায় আমরা সবকিছু জানব না। এখানকার মানুষ খুবই আন্তরিক ও ক্রিকেটপাগল। যা মাঠেও প্রতিফলন হয়। টান তৈরি হয় একটা সংস্কৃতি থেকে যা দেশটির সুনাম বৃদ্ধি করে। ক্রিকেট দেশটার খেলাধুলার একটি অংশ। এটা একটা অংশ। আরেকটা অংশ হচ্ছে ভালো প্রশাসক ও সরকার ও পৃষ্ঠপোষকদের সহযোগিতায় এটি পরিচালিত হয়।’
নেপাল, আফগানিস্তান, ত্রিনিদাদ এ্যান্ড টোবাগো, জ্যামাইকা ও পাপুয়া নিউগিনির মতো দেশগুলোর সামনেই বাংলাদেশের ক্রিকেটকে উন্নয়নের রোল মডেল হিসেবে তুলে ধরতে চাইছে আইসিসি। শিলা এনগুয়েন জানিয়েছেন, ‘এখন আমরা ৭টি দেশের কথাই বিবেচনা করছি। বাংলাদেশ বাকি দেশগুলোর জন্য রোল মডেল। এটা বাংলাদেশের সত্যিই গর্ব করার বিষয়।’

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান