,

তুরস্কে পুলিশ সদর দপ্তরে বোমা হামলা

photo-1452743001আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় একটি প্রদেশে পুলিশ সদর দপ্তরে বোমা হামলা চালানো হয়েছে। এতে পাঁচজন নিহত ও অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

দিয়ারবাকির প্রদেশের সিনার জেলার এ বোমা হামলায় নিহতদের মধ্যে একজন নারী ও একজন শিশু রয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সরকারিভাবে এ ঘটনার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

তুরস্কের স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, পুলিশ সদর দপ্তরের প্রবেশপথে এ বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে আশপাশের কয়েকটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

দিয়ারবাকির প্রদেশে সাম্প্রতিক সময়ে সরকারি বাহিনীর সঙ্গে পিকেকে সদস্যদের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দিয়ারবাকির ও সংলগ্ন কয়েকটি স্থানে জরুরি অবস্থা জারি করে সরকার।

গত জুলাই মাসে সরকারি বাহিনী ও পিকেকের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে পড়ে। এর পরই তুরস্ক সরকার ইরাক সীমান্তসংলগ্ন পিকেকের ঘাঁটিগুলোতে বিমান হামলা চালায়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা