,

চীনাবাদামে যত গুণ

china badam_98517স্বাস্থ্য ডেস্ক : প্রতিদিন অন্ততপক্ষে ১০ গ্রাম চীনাবাদাম খাওয়ার পরামর্শ দিয়েছেন মাসট্রিখট বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।নিয়মিত চীনাবাদাম খেলে ক্যানসার ও হৃদ্রোগে অকালমৃত্যুর ঝুঁকি কমে। নেদারল্যান্ডসের মাসট্রিখট বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই দাবি করেছেন। গবেষকেরা বলছেন, চীনাবাদাম ও নানা জাতের গাছ-বাদামে এমন পুষ্টি উপাদান আছে যা অনেক রোগ থেকেই আমাদের বাঁচাতে পারে।

মাসট্রিখট বিশ্ববিদ্যালয়ের ওই গবেষণায় বলা হয়েছে, ‘নাট বাটার’ বা বাদামের মাখন না খেয়ে সরাসরি চীনাবাদাম বা কোনো গাছ-বাদাম খাওয়াটাই উপকারী। যে নারী-পুরুষেরা প্রতিদিন অন্ততপক্ষে ১০ গ্রাম চীনাবাদাম বা কোনো গাছ-বাদাম খান তাদের ক্যানসার ও হৃদরোগসহ নানা রকম মরণব্যাধি থেকে অকালমৃত্যুর ঝুঁকি বাকিদের তুলনায় কম।

নেদারল্যান্ডসের এই গবেষকেরা বলছেন, চীনাবাদাম ও নানা জাতের গাছ-বাদামে নানা ভিটামিন, আঁশ ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এ ছাড়া আছে মনো-আনস্যাচুরেটেড ও পলি-আনস্যাচুরেটেডর ফ্যাটি অ্যাসিড। এসব পুষ্টি উপাদানের কারণে রোগ প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখে বাদাম।

এই গবেষণায় আরও বলা হয়েছে, বাদামের মাখনে থাকা লবণ ও ট্রান্স ফ্যাটি অ্যাসিড বাদামের এসব রোগ প্রতিরোধী ক্ষমতাকে কমিয়ে দিতে পারে। যে নারীরা নিয়মিত বাদাম খান তাঁদের শরীর হালকা থাকে, তাঁরা ধূমপানে কম আসক্ত হন এবং তাঁদের মধ্যে ডায়াবেটিস দেখা যায় না বললেই চলে।

মাসট্রিখট বিশ্ববিদ্যালয়ের গবেষক দলটির নেতৃত্ব দেন পিয়েত ফ্যান ডেন ব্রান্ট। এই গবেষক অবশ্য সতর্ক করে দিয়েছেন যে, বাদামের এমন রোগ প্রতিরোধী ক্ষমতার কারণে বেশি বেশি বাদাম খাওয়া শুরু করলে এসব মারণ ব্যাধি থেকে মৃত্যুর ঝুঁকি বেশি মাত্রায় কমতে থাকবে ব্যাপারটি সেরকম নয়। ফলে অল্প পরিমাণে কিন্তু নিয়মিত বাদাম খেতে হবে। নেদারল্যান্ডসের এই গবেষণা প্রতিবেদনটি আন্তর্জাতিক সাময়িকী এপিডেমিওলোজিতে প্রকাশিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে